দার্জিলিং: দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.২। বন্ধ রাজ্যের সব পর্যটনকেন্দ্র ও পার্ক। যাঁরা ভ্রমণের জন্য পৌঁছে গিয়েছিলেন দার্জিলিং থেকে তাঁরা ফিরে গিয়েছেন। আবার অনেকে বুকিং বাতিল না করে হাজির হয়েছেন বিভিন্ন পর্যটনকেন্দ্রে। রয়েছে করোনা আতঙ্ক। তারই মধ্যে পর্যটনে ক্ষতির জন্য মন খারাপ পাহাড়ের মানুষের।

দিনসর্বনিম্ন তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রাকেমন থাকবে আকাশ 
0৭-Jan০৫.০১৩.0ঘন কুয়াশা ঘেরা দিন , পরে ঝকঝকে হতে পারে আকাশ।

 

 

দার্জিলিং এই জেলার সদর শহর। কার্শিয়ং ও শিলিগুড়ি হল এই জেলার অপর প্রধান শহর। এই জেলার অপর গুরুত্বপূর্ণ শহর মিরিক একটি বিখ্যাত পর্যটনকেন্দ্র। আছে সুন্দরী ডুয়ার্স। দার্জিলিং জেলার মধ্যেই ডুয়ার্সের আবহাওয়া আর সুউচ্চ পাহাড়ি ঠান্ডা, দুইয়ের আমেজই পাওয়া যায় পুরদস্তুর। তাই দার্জিলিঙের আবহাওয়ার ( Darjeeling Weather ) উপর সারা বাংলার তো বটেই নজর থাকে সারা দেশের পাহাড় প্রেমীদেরই। 
আঁকাবাঁকা পাহাড়ি পথে টয় ট্রেনের (toy train) কু ঝিক ঝিক...মাথায় তুষার শুভ্র কাঞ্চনজঙ্ঘার (kanchenjunga)মুকুট। গা বেয়ে ধাপে ধাপে চা-পাতার আবরণ। অলঙ্কারের মতো ছড়িয়ে ছিটিয়ে থাকা কমলালেবু। দার্জিলিং মানেই সম্মোহন। দার্জিলিং (Darjeeling) মানে রূপেও ভুলে যাওয়া, ভালবাসাতেও। এ রাজ্যের উত্তর অংশে অবস্থিত দার্জিলিং জেলা। মনোরম শৈলশহরের গর্ব করার মতো সম্পদের শেষ নেই। পাহাড়ি আমেজ, বিশ্ববিখ্যাত চা (tea garden), তিস্তা (tista)লাস্য, বাংলার বহু মণীষীর বাড়ি দার্জিলিং।