সঞ্চয়ন মিত্র, কলকাতা :  শহর থেকে জেলা, গোটা রাজ্যেই হাড় কাঁপানো ঠান্ডা। ২৪ ঘণ্টায় পারদ কিছুটা উর্ধ্বগামী হলেও, পুরোদস্তুর শীতের আমেজ বজায় রয়েছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১  ডিগ্রি কম।

আগামী ৪৮ ঘণ্টা শৈত্যপ্রবাহের সতর্কতা জারি

রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আরও নিচে নামতে পারে তাপমাত্রা। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে শীতল দিনের সতর্কতা জারি হয়েছে। পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরের একাংশে আগামী ৪৮ ঘণ্টা শৈত্যপ্রবাহের সতর্কতা জারি থাকবে।                                                               

কাঁপুনি দিয়ে যাচ্ছে শীত

জেলা থেকে জেলা কাঁপুনি দিয়ে যাচ্ছে শীত। কালিম্পঙের সঙ্গে টক্কর দিচ্ছে বর্ধমান, পুরুলিয়া, শ্রীনিকেতন। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ বাংলাদেশে ঘূর্ণাবর্ত রয়েছে। বেড়েছে উত্তর ও উত্তর-পশ্চিম বাতাসের দাপট। এর জেরেই শীতের আমেজ ভরপুর বজায় থাকবে।

আরও পড়ুন :

কবে মকর সংক্রান্তির পুজো করবেন? ১৪ নাকি ১৫ জানুয়ারি? কবেই বা শেষে খরমাস ?

 

7 Day's Forecast
DateMin TempMax TempWeather
09-Jan13.023.0
Mainly Clear sky
10-Jan13.024.0
Mainly Clear sky
11-Jan13.024.0
Mainly Clear sky
12-Jan14.024.0
Mainly Clear sky
13-Jan15.025.0
Mainly Clear sky
14-Jan16.026.0
Mainly Clear sky
15-Jan15.027.0
Mainly Clear sky

আগামী ২ দিন আবহাওয়া একইরকম থাকলেও, তারপর তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় শীতল দিনের সতর্কতা জারি হয়েছে। 

Subscribe to our YouTube channel here: https://www.youtube.com/user/abpanandatvAbout Channel:ABP Ananda is a regional news hub that provides you with comprehensive up-to-date news coverage from West Bengal and all over India and World. Get the latest top stories, current affairs, sports, business, entertainment, politics, spirituality, and many more here only on ABP Ananda.

ABP Ananda maintains the repute of being a people's channel. Its cutting-edge formats, state-of-the-art newsrooms commands the attention of million of Bengalis weekly.

Download ABP App for Apple: https://itunes.apple.com/in/app/abp-l...Download ABP App for Android: https://play.google.com/store/apps/de...

Social Media Handles:

Facebook: https://www.facebook.com/abpanandaTwitter: https://twitter.com/abpanandatvGoogle+: https://plus.google.com/+abpananda