উজ্জ্বল মুখোপাধ্যায়, ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: কাল ব্রিগেডে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হাওড়ার রেল মিউজিয়ামের উল্টোদিকে ক্যাম্প তৈরি করেছে বিজেপি। জেলা থেকে ব্রিগেডমুখী বিজেপি কর্মীরা, থাকা-খাওয়ার জন্য ক্যাম্প তৈরি করেছে বিজেপি। প্রায় ১ লক্ষ লোকের থাকা-খাওয়ার ব্যবস্থা করেছে বঙ্গ বিজেপি। কী কী থাকছে মেন্যুতে ? দেখুন একনজরে। 

Continues below advertisement

আরও পড়ুন,  এখনও পর্যন্ত ১৫ লক্ষ বিবেচনাধীন ভোটারের নিষ্পত্তি, কবে প্রকাশ হতে পারে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট ?

Continues below advertisement

এবারেও বিশাল খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। যাতে যেসকল কর্মীরা আসবেন হাওড়ায়। হাওড়ায় আসার পর দলবদ্ধ হয়ে ব্রিগেডের উদ্দেশ্যে যাবে। উপস্থিত কর্মকর্তা এবিপি আনন্দ-কে জানিয়েছেন, 'এখানে আমাদের ৩ টি সেগমেন্টে রান্না হচ্ছে। মোট ১ লক্ষ লোকের রান্না করা হয়েছে। মেনুতে রয়েছে ভাত, সবজি ডাল। যারা এখানে আসবেন, তাঁদের থাকার জন্যও ব্যবস্থা করা হয়েছে।খাওয়া দাওয়া সেরে ব্রিগেড যাবে। ফেরার পথে এখানে খাওয়া দাওয়া সেরে তারপর ট্রেনে উঠবে।'

সূত্রের খবর, শনিবার বেলা ১ টা ২০ নাগাদ কলকাতা বিমানবন্দরে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১ টা ৪৫ নাগাদ রেস কোর্সের হেলিপ্যাডে নামবেন তিনি। সেখান থেকে যাবেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রশাসনিক সভার মঞ্চে।দুপুর ২ টা ৪০ নাগাদ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিজেপির 'পরিবর্তন সংকল্প সভা'র মঞ্চে উপস্থিত হবেন।ব্রিগেডের মঞ্চে দক্ষিণেশ্বরের মন্দিরের পাশাপাশি ফুটিয়ে তোলা হচ্ছে বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যকে।দার্জিলিঙের চাবাগান থেকে বাঁকুড়ার টেরাকোটা শিল্পের ছবি ঠাঁই পেয়েছে মঞ্চে। 

কয়েক দিনের মধ্য়ে ভোট ঘোষণা হয়ে যাবে!তারপরই জোরাল-প্রচার, এরপরই মহা-যুদ্ধ, ক্ষমতা দখলের লড়াই, তার আগে শনিবার বিজেপির হাইভোল্টেজ ব্রিগেড সমাবেশ। প্রধান বক্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদির ব্রিগেড সমাবেশের ৮০ ফুট চওড়া মূল মঞ্চে থাকছে দক্ষিণেশ্বরের মন্দিরের ছবি।বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, বাংলার হৃত গৌরব, সংস্কৃতি ফেরাবে বিজেপি। গ্য়ারান্টারের নাম নরেন্দ্র মোদি। তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক  কুণাল ঘোষ বলেন, নরেন্দ্র মোদির মঞ্চ নাকি দক্ষিণেশ্বরের আদল বা ওরকম ছাঁচ রাখা হচ্ছে।  থিম পুজোর প্য়ান্ডেল নাকি? এটা একটা রাজনৈতিক দলের সভা।  এখন বারবার বিজেপির নেতাদের মুখে কখনও মা কালী-কখনও মা দুর্গার নাম শোনা যাচ্ছে!শমীক ভট্টাচার্য রাজ্য় বিজেপির নতুন সভাপতি নির্বাচিত হওয়ার পর অভিনন্দন সমারোহ অনুষ্ঠানের মঞ্চে LED স্ক্রিনে ফুটে উঠেছিল ফুল-মালায় সজ্জিত কালীঘাটের মা কালীর ছবি। একের পর এক সভায় প্রধানমন্ত্রীও মা কালী-বাবা তারকেশ্বরের কথা বলছেন!প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদি বলেন, আজ সকালে আমি মা কামাখ্য়ার মাটিতে ছিলাম। এখন এখানে বাবা তারকেশ্বরের মাটিতে জনতা জনার্দনের দর্শন করতে এসেছি।