কলকাতা: ইদের পর কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশের সম্ভাবনা রয়েছে। ২৯৪টি কেন্দ্রেই একযোগে প্রার্থী ঘোষণার তৎপরতা। দিল্লিতে AICC-র বৈঠক, অনুমোদন পেলেই ঘোষণা করা হবে।

Continues below advertisement

আরও পড়ুন, "এই ঘোষণার ক্ষেত্রে অন্য গন্ধ পাচ্ছি..", দলের টিকিট না পেয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য পুরুলিয়া মহিলা তৃণমূল সভানেত্রী মিনু বাউরির

Continues below advertisement

কারা সম্ভাব্য প্রার্থী ? দেখুন একনজরে

প্রার্থী হতে পারেন শুভঙ্কর সরকার, অধীর চৌধুরীপ্রার্থী হতে পারেন মৌসম বেনজির নূর, মনোজ চক্রবর্তীপ্রার্থী হতে পারেন আব্দুল মান্নান, আশুতোষ চট্টোপাধ্যায়প্রার্থী হতে পারেন সোমেন-পুত্র রোহন, সন্তোষ পাঠকপ্রার্থী হতে পারেন প্রসেনজিৎ বসু, নেপাল মাহাতো

প্রসঙ্গত, ইতিমধ্য়েই প্রার্থী তালিকা প্রকাশ করে বিজেপি, সিপিএম, তৃণমূল। এদিকে, তৃণমূলের টিকিট না পেয়ে ক্ষোভ উগরে দিয়েছেন শাসকদলের একাধিক বিধায়ক। হরিশ্চন্দ্রপুরের তৃণমূল বিধায়ক ও বস্ত্র প্রতিমন্ত্রী তাজমুল হোসেনকে এবার আর প্রার্থী করেনি তৃণমূল।এবার প্রার্থী করা হয়েছে মহম্মদ মাতেবুর রহমানকে। হরিশ্চন্দ্রপুর বস্ত্র প্রতিমন্ত্রী ও তৃণমূল বিধায়ক তাজমুল হোসেন বলেন, দল আমার সাথে বিশ্বাস ঘাতকতা করেছে। কী কারণে করেছে, জনগণই বলবে। গত ২০২১ সালে যাকে আমি ৭৭ হাজারের অধিক ভোটে হারিয়েছিলাম, সেই লোকটা হঠাৎ করে বিজেপি থেকে এসে, হঠাৎ করে টিকিট পেয়ে যায়, এটা মানুষই রায় দেবে।  টিকিট পাননি জলপাইগুড়ির রাজগঞ্জের টানা ৪ বারের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়।  বদলে এবার প্রার্থী করা হয়েছে, অ্যাথলিট স্বপ্না বর্মনকে। রাজগঞ্জ তৃণমূল বিধায়ক  খগেশ্বর  রায় বলেন, 'আজকে আমি টাকার কাছে হেরে গেলাম।  আমি শুধু নয়, সবাই বল, সবাই পদত্য়াগ করবে।'দীর্ঘদিন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী ছিলেন।এছাড়াও কখনও NBSTC-র চেয়ারম্যান। তো কখনও কোচবিহার পুরসভার চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন।তৃণমূলের অন্দরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত সেই রবীন্দ্রনাথ ঘোষকেও এবার আর প্রার্থী করেনি দল।

রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, দিকে দিকে শুরু হয়ে গেছে প্রার্থী নিয়ে অসন্তোষ। শুধু তৃণমূলের অন্দরে নয়, প্রার্থী নিয়ে অনেক কেন্দ্রেই তীব্র অসন্তোষ রয়েছে বিজেপি কর্মীদের মধ্য়েও। ভাঙচুর চালানো হচ্ছে পার্টি অফিসে। এমনকী, প্রার্থী অসন্তোষ রয়েছে সিপিএমের অন্দরেও। আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্র থেকে এবার পরিতোষ দাসকে প্রার্থী করেছে বিজেপি। গত বিধানসভা ভোটে এই কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জিতেছিলেন সুমন কাঞ্জিলাল। যিনি এবার তৃণমূলের টিকিটে এই একই কেন্দ্রে প্রার্থী হয়েছেন। কিন্তু এই কেন্দ্রে পরিতোষ দাসকে প্রার্থী হিসাবে মানতে নারাজ সেখানকার বিজেপি কর্মীরা।