কলকাতা: রাজ্যের আটকে থাকা রেল প্রকল্পগুলির বাস্তবায়নের জন্য শনিবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর বিগত তৃণমূল সরকারের বিরুদ্ধে এভাবেই সরব হলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। পশ্চিমবঙ্গের যোগাযোগ ব্যবস্থায় এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা হতে চলেছে। এবার মাত্র ৬ ঘণ্টায় দিল্লি থেকে সরাসরি শিলিগুড়ি পৌঁছানো যাবে বুলেট ট্রেনে চেপে।    

Continues below advertisement

'আগামী দিনে ৬ ঘণ্টায় দিল্লি-বারাণসী হয়ে শিলিগুড়ি পৌঁছবে বুলেট ট্রেন', নবান্নে ঘোষণা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের। 'কলকাতা মেট্রোর খোলনলচে বদল হচ্ছে, আসছে নেক্সট জেন মেট্রো। পশ্চিমবঙ্গে ৫ বছরের মধ্যে ৬০টি NEXT জেনারেশন ট্রেন আসছে। ঢেলে সাজানো হবে কলকাতা মেট্রোও', মুখ্যমন্ত্রীকে পাশে নিয়ে প্রতিশ্রুতি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের। 

আরও পড়ুন, অন্নপূর্ণা যোজনার অনলাইন ফর্ম ফিল চালু, সাইটে গিয়ে কী কী পদ্ধতি অবলম্বন করতে হবে?

Continues below advertisement

'রাজ্যে রেলে ১লক্ষ কোটি টাকার বেশি কাজ হবে। রাজ্যে ১০২টি অমৃতভারত স্টেশন হবে। ৫৩৮টি আন্ডারপাস, উড়ালপুল তৈরি হবে। আগের সরকার রেলমন্ত্রকের সঙ্গে কথা বলত না। রেলের উন্নয়ন থেকে বঞ্চিত ছিল রাজ্যের মানুষ। রেলের কাজে কোনওদিন রাজ্যকে বঞ্চনা করেনি প্রধানমন্ত্রী। আন্ডারপাসের জন্য ৪০টির বেশি NOC রেলকে', নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। 

'BSF-র মতো রেলকেও জমি দেবে রাজ্য সরকার। যেখানে যেখানে প্রয়োজন, যেমন যা জমি লাগবে, রাজ্য রেলকে দেবে। প্রয়োজন পড়লে রাজ্য জমি কিনে রেলকে দেবে। রাজ্যে কাজ করছে ডবন ইঞ্জিন, আরও উন্নয়ন হবে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, জঙ্গলমহলে রেলের কাজ হবে', নবান্নে রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।                                                                     

এই হাই-স্পিড বুলেট ট্রেনটি দিল্লি থেকে রওনা হয়ে লখনউ, বেনারস এবং পাটনা ছুঁয়ে শিলিগুড়িতে পৌঁছাবে। এই মেগা প্রকল্পের পাশাপাশি আগামী ৫ বছরের মধ্যে রাজ্যে ৬০টি নতুন ট্রেন চালুর আশ্বাসও দিয়েছেন রেলমন্ত্রী।