E85 Fuel : মধ্য প্রাচ্যে উত্তেজনার জেরে বেড়েছে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম (Crude Oil Price)। যার সরাসরি প্রভাব পড়েছে ভারতের জ্বালানি বাজারে (Fuel Price) । সম্প্রতি যে কারণে অনেকটাই বেড়ে্ই চলেছে পেট্রোল-ডিজেলের দাম (Petrol Diesel Price)। এরকম একটা সময়ে ক্রেতাদের স্বস্তি দিতে এল নতুন E85 পেট্রোল। যা সাধারণ পেট্রোলের থেকে  লিটার প্রতি ২০ টাকা সস্তা।  

Continues below advertisement

পরিসংখ্যান বলছে, মে মাসেই পরপর চারবার দাম বেড়েছে জ্বালানির। যাতে চিন্তা বেড়েছে সাধারণ মানুষের। ঠিক এই সংকটকালীন পরিস্থিতিতেই দেশের গাড়িচালকদের জন্য এক বিরাট স্বস্তির খবর নিয়ে এল কেন্দ্রীয় সরকার। সম্প্রতি পরিবেশ দিবস উপলক্ষে দিল্লিতে দেশের প্রথম E85 ফুয়েল ডিসপেনসিং ফেসিলিটি বা বিশেষ জ্বালানি কেন্দ্রের উদ্বোধন করলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী। সেখানেই এই নতুন E85 পেট্রোল আনা হয়েছে। 

কী এই E85 পেট্রোল ?E85 হল একটি বিশেষ পরিবেশবান্ধব মিশ্রিত জ্বালানি। এতে ৮৫% ইথানল ও মাত্র ১৫% সাধারণ পেট্রোল মেশানো থাকে। যেখানে বর্তমানে ভারতে ব্যবহৃত সাধারণ পেট্রোলে মাত্র ২০% ইথানল থাকে (E20), সেখানে এই নতুন জ্বালানিতে ইথানলের পরিমাণ অনেক বেশি। ভারতের কৃষক ভাইদের উৎপাদিত ভুট্টা ও আখ থেকে এই ইথানল তৈরি হয়, যা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি।  

Continues below advertisement

দাম কত এই জ্বালানির ?দিল্লিতে বর্তমানে সাধারণ E20 পেট্রোলের দাম যেখানে ১০২.১২ টাকা, সেখানে এই নতুন E85 পেট্রোল পাওয়া যাবে মাত্র ৮২.১২ টাকা প্রতি লিটারে। অর্থাৎ সরাসরি লিটার প্রতি ২০ টাকা সাশ্রয়।

সরকারের মেগা প্ল্যান, ৫,০০০ পেট্রোল পাম্পকেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, এই বিকল্প জ্বালানিকে দেশের কোণায় কোণায় পৌঁছে দিতে একটি বড়সড় রোডম্যাপ তৈরি করা হয়েছে:

প্রথম ধাপ: দেশের প্রধান শহরগুলির (দিল্লি-এনসিআর, মুম্বই, পুনে, নাগপুর) মোট ৪৮টি সরকারি তেল সংস্থার পাম্পে এই সুবিধা চালু করা হয়েছে।আগামী লক্ষ্য: ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে ৫০০টি এবং ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে সারা দেশে ৫,০০০টি পেট্রোল পাম্পে এই E85 জ্বালানি দেওয়ার পরিকাঠামো তৈরি করা হবে।

ব্যবহারের আগে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি অবশ্যই জেনে নিনগ্রাহকদের সুবিধার জন্য এই সস্তা জ্বালানি আনা হলেও, এটি ব্যবহারের কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে যা প্রত্যেক গাড়িচালকের জানা উচিত:

ফ্লেক্স-ফুয়েল ইঞ্জিন বাধ্যতামূলক: আপনার সাধারণ পেট্রোল গাড়িতে এই তেল ভুলেও ভরবেন না। E85 পেট্রোল শুধুমাত্র সেইসব গাড়িতেই ব্যবহার করা যাবে যাতে 'ফ্লেক্স-ফুয়েল ইঞ্জিন' রয়েছে। মারুতি সুজুকি (Wagon R Flex Fuel) এবং হিরো মটোকর্প (Splendor+ Flex Fuel) ইতিমধ্যেই এই প্রযুক্তির গাড়ি ও বাইক বাজারে আনা শুরু করেছে।

মাইলেজ কিছুটা কমতে পারে: পেট্রোলের তুলনায় ইথানলের শক্তি উৎপাদন ক্ষমতা (Calorific Value) প্রায় এক-তৃতীয়াংশ কম। ফলে এই জ্বালানি ব্যবহারে গাড়ির মাইলেজ ২০ থেকে ২৫ শতাংশ কমতে পারে। তবে লিটার প্রতি ২০ টাকা ছাড় পাওয়ায় সাধারণ মানুষের আর্থিক খরচ অনেকটাই ব্যালেন্স হয়ে যাবে।

দূষণ মুক্ত পরিবেশ: এই ইথানল ব্যবহারে গাড়ি থেকে গ্রিনহাউস গ্যাসের নির্গমন প্রায় ৬১% কমে যায়। ফলে শহরের দূষণ কমাতে এটি ম্যাজিকের মতো কাজ করবে।

আরও পড়ুন : বাইক বাজারে বিপ্লব, দেশে প্রথম ফ্লেক্স-ফুয়েল স্প্লেন্ডার ও এইচএফ ডিল্যাক্স আনল হিরো


Car loan Information:

Calculate Car Loan EMI