কলকাতা : ফের কাঠগড়ায় জাতিগত শংসাপত্র। ২০২১ থেকে দেওয়া SC, ST সার্টিফিকেট যাচাইয়ের নির্দেশ। জাতিগত শংসাপত্র পুনরায় যাচাই করতে নির্দেশ সরকারের। জেলা শাসকদের নির্দেশ দিল অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর। ২০১১ থেকে প্রায় ১ কোটি ৬৯ লক্ষ কাস্ট সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। এর মধ্যে তফসিলি জাতি হিসেবে প্রায় ১ কোটি সার্টিফিকেট বিলি করা হয়েছে। তফসিলি উপজাতি হিসেবে ২১ লক্ষ এবং OBC-দের ৪৮ লক্ষ সার্টিফিকেট দেওয়া হয়েছে। কিছু ক্ষেত্রে এই শংসাপত্রগুলির সত্যতা ও বৈধতা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। তাই ২০১১ থেকে ইস্যু করা কাস্ট সার্টিফিকেট ফের যাচাইয়ের নির্দেশ দিয়েছে অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর, এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে। যদি কেউ বেআইনি কিংবা ভুলভাবে সার্টিফিকেট পেয়ে থাকে, তবে তাদের বিরুদ্ধে পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।                 

Continues below advertisement

মন্ত্রী পদে শপথ নেওয়ার পর বেআইনি জাতিগত শংসাপত্র নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন ক্ষুদিরাম টুডু। তিনি বলেছেন, 'মন্ত্রিসভার সম্প্রসারণ হওয়ার পর আমরা তদন্ত করাব। আর তদন্ত করে যেসব অফিসার এর মধ্যে জড়িত ও দোষী সাব্যস্ত হবেন, যাঁরা এই সার্টিফিকেট ইস্যুতে মদত দিয়েছেন, তাঁদের জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'                          আরও পড়ুন - 'ভুয়ো SC-ST সার্টিফিকেট নিয়ে তদন্ত হবে, অভিযুক্তদের বিরুদ্ধে...', ক্ষুদিরাম টুডুর হুঁশিয়ারি

অন্যদিকে মন্ত্রিসভা গঠনের পর নবান্ন সভাঘরে রাজ্যের শীর্ষ আমলা ও সচিবদের নিয়ে একটি বৈঠক করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠক শেষে কয়েকটি বিষয় তিনি উল্লেখও করেছিলেন। তার মধ্যে অন্যতম, দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ। তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন যে, পূর্বের সরকারের আমলে, অর্থাৎ গত ১৫ বছরে প্রশাসনিক স্তরে যে সব দুর্নীতি হয়েছে, তার সঠিক বিচার হবেই। বিশেষ করে এসসি (SC), এসটি (ST) ও ওবিসি (OBC) সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে যে দুর্নীতির খবর আছে, এই বিষয়টি নিয়ে কড়া শাস্তির হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি।

Continues below advertisement

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৈঠকে সচিবদের বলেছিলেন, ''SIR -এর সময় যারা বেআইনিভাবে কাস্ট সার্টিফিকেট বা জাতি শংসাপত্র ইস্যু করেছিলেন, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেব। জাতিগত শংসাপত্র এসসি, এসটি ও ওবিসি সার্টিফিকেট নিয়ে যাঁরা জালিয়াতি করেছেন, যে সব অফিসাররা এর মধ্যে জড়িত, তাঁদের সবার ফাইল আমার কাছে আছে।''