WB News Live Updates: রাজ্য়ে বাড়ল করোনা সংক্রমিতের সংখ্যা, ১ দিনে আক্রান্ত ৪৫

WB News Live Updates: পৃথক রাজ্যের দাবি থেকে সরে এল গোর্খা জনমুক্তি মোর্চা। বাংলার মধ্যে থেকেই উচ্চক্ষমতাসম্পন্ন স্বায়ত্তশাসনের দাবি তুলল তারা। দার্জিলিঙে মুখ্যমন্ত্রীর বৈঠকে এই দাবি তুললেন রোশন গিরি।

abp anandaLast Updated: 30 Mar 2022 12:32 AM

প্রেক্ষাপট

আশাবুল হোসেন, দীপক ঘোষ, দার্জিলিং ও কলকাতা: পাহাড়ের (Darjeeling) রাজনীতিতে (Politics) নতুন মোড়। পৃথক রাজ্যের দাবি থেকে সরে এল গোর্খা জনমুক্তি মোর্চা (Gorkha Janmukti Morcha)। পশ্চিমবঙ্গের মধ্যে থেকেই উচ্চক্ষমতাসম্পন্ন স্বায়ত্তশাসনের...More

WB News Live Updates: জরাজীর্ণ ল্যান্সডাউন বাজার সংস্কারের দাবিতে বন্‍ধ পালন করল ব্যবসায়ী সমিতি

জরাজীর্ণ ল্যান্সডাউন বাজার সংস্কারের দাবিতে বন্‍ধ পালন করল ব্যবসায়ী সমিতি। তার মধ্যেই ব্যবসায়ীদের একাংশের উদ্যোগে বাজারে গিয়ে সভা করলেন ফিরহাদ হাকিম। সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন মেয়র

WB News Live Updates: ৩৪ ঘন্টা পার! এখনো যাদবপুরে ঘেরাও সহ-উপাচার্য সহ অধ্যাপকদের একাংশ

৩৪ ঘন্টা পার! এখনো যাদবপুরে ঘেরাও সহ-উপাচার্য সহ অধ্যাপকদের একাংশ। অনলাইনে ফাইনাল সেমিস্টার চান ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়ারা। 
অসুস্থ হয়ে উপাচার্য বেরিয়ে গেলেও এখনো আটকে আছেন অনেক শিক্ষক। পরীক্ষা হতে হবে অফলাইনেই। অনলাইনে পরীক্ষা হলে, পরীক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকবেন না কোনও অধ্যাপক। জুটা -র বৈঠকে বেনজির সিদ্ধান্ত!