কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : কোনও স্কুল পড়ুয়ার ব্যাগের ওজন তাঁর নিজের শরীরের ওজনের ১০ শতাংশের বেশি হবে না। কেন্দ্রীয় শিক্ষা দফতরের সঙ্গে যৌথভাবে রাজ্যের স্কুল শিক্ষা দফতর এই স্কুল ব্যাগ নীতি কার্যকর করার নির্দেশ দিয়েছে। জাতীয় শিক্ষা নীতি অনুযায়ী এই বিধি কার্যকর করতে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।

Continues below advertisement

বলা হয়েছে, প্রাক প্রাথমিকে কোনও ব্যাগ লাগবে না। প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে ব্যাগের ওজন হবে ২ কেজি ২০০ গ্রাম পর্যন্ত। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আড়াই কেজির বেশি ব্যাগের ওজন হবে না। ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে ব্যাগের ওজন হবে ২ থেকে ৩ কেজি। অষ্টম শ্রেণীতে ব্যাগের ওজন হবে আড়াই থেকে ৪ কেজি। নবম ও দশম শ্রেণীতে ব্যাগের ওজন হবে সাড়ে ৪ কেজি পর্যন্ত। একাদশ, দ্বাদশ শ্রেণীতে ৫ কেজির বেশি ব্যাগের ওজন হবে না। 

Continues below advertisement

হোমওয়ার্কের ক্ষেত্রেও রাশ টানা হয়েছে। প্রথম ও দিতীয় শ্রেণীতে কোনও হোমওয়ার্ক নয়। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীতে প্রতি সপ্তাহে ২ ঘণ্টা পর্যন্ত হোমওয়ার্ক দেওয়া যাবে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত দিনে এক ঘণ্টার হোমওয়ার্ক দেওয়া যাবে। নবম ও দশম শ্রেণীতে দিনে ২ ঘণ্টা পর্যন্ত হোমওয়ার্ক দেওয়া যাবে। 

'রাস্তা থেকে তাঁর নিরাপত্তা সরিয়ে নেওয়া হল, একবার জানানোর প্রয়োজন মনে করলেন না, আমি সাক্ষী ছিলাম', বলছেন প্রয়াত রাজ্যের প্রাক্তন আইজি পঙ্কজ দত্তর স্ত্রী ইন্দ্রানী 

রাজ্যে নতুন সরকার আসার পরেই বেড়েছে স্কুলের গরমের ছুটির মেয়াদ 

১১ মে থেকে ৩১ মে পর্যন্ত গরমের ছুটি । গরমের ছুটির পরে ১ জুন খুলবে স্কুল । রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করেছে এই বিষয়ে । ইতিমধ্যেই তা মধ্য শিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে পাঠানো হয়েছে । স্কুলে যে গরমের ছুটি ১১ তারিখ থেকে পড়েছে, তার মেয়াদ বাড়িয়ে ৩১ মে পর্যন্ত করা হয়েছে । ১ জুন স্কুল খুলবে । অর্থাৎ মে মাসের প্রায় পুরোটা জুড়েই ছুটি পাবে ছাত্রছাত্রীরা । আগের সরকার স্কুলে যে গরমের ছুটি দিয়েছিল তার মেয়াদ কম ছিল । তবে নতুন বিজেপি সরকারের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে মধ্য শিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে জানিয়ে দেওয়া হয়েছে যে ৩১ মে পর্যন্ত গরমের ছুটি থাকবে স্কুলে । ১ জুন থেকে স্কুল খুলবে । 


Education Loan Information:

Calculate Education Loan EMI