সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : উত্তর ২৪ পরগনার পাতুলিয়ায় তৃণমূল নেতা আশিস চক্রবর্তীর বিরুদ্ধে জুয়ার ঠেক চালানোর অভিযোগ উঠেছিল। রবিবার সেই ঠেক ভাঙচুর করলেন বিজেপি নেতা-কর্মীরা। এই ঘটনায় তৃণমূল নেতা ও পাতুলিয়া পঞ্চায়েত সমিতির সদস্য আশিস চক্রবর্তীর প্রতিক্রিয়া মেলেনি। 

Continues below advertisement

উত্তাল পার্ক সার্কাস ! পুলিশকে লক্ষ্য করে ইট বিক্ষোভকারীদের, কেন্দ্রীয় বাহিনীর বাসে ভাঙচুর, গ্রেফতার ২০ 

রাজ্যে সরকার পাল্টে গিয়েছে। বেআইনি কারবারে একের পর এক কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। তৎপর প্রশাসন। এই আবহেই উত্তর ২৪ পরগনার পাতুলিয়ায় জুয়ার ঠেক চালানোর অভিযোগ উঠেছিল তৃণমূল নেতার বিরুদ্ধে। রবিবার, সেই ঠেকই ভেঙে দিলেন বিজেপি নেতা-কর্মীরা। ভাঙা হল চেয়ার। গুড়িয়ে দেওয়া হল কম্পিউটার। অভিযোগ, এই দোকানেই চলত জুয়ার কারবার। বিজেপির অভিযোগ, তৃণমূল নেতা ও পাতুলিয়া পঞ্চায়েত সমিতির সদস্য আশিস চক্রবর্তীর নেতৃত্বে চলত জুয়ার ঠেক। পাশাপাশি, সরকারি জায়গাও জবরদখলের অভিযোগ উঠেছে তৃণমূল নেতার বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, আশিস চক্রবর্তীর নেতৃত্বে এখানে ৫ খানা ঠেক চলে, সব জুয়ার জন্য। এই ঘটনায় তৃণমূল নেতা ও পাতুলিয়া পঞ্চায়েত সমিতির সদস্য আশিস চক্রবর্তীর কোনও প্রতিক্রিয়া মেলেনি। 

Continues below advertisement

জোরে মাইক বাজাতে বারণ করায় পুলিশকে পাথর ! আসানসোলে গ্রেফতার ২৬ 

খড়দার বিজেপি যুব মোর্চার আহ্বায়ক সম্রাট বন্দ্য়োপাধ্য়ায় বলেছেন, 'পাতুলিয়া গ্রামপঞ্চায়েতের সদস্য আশিস চক্রবর্তী, তাঁর নেতৃত্বে এখানে একাধিক জায়গায় জুয়ার ঠেক চালায়। একাধিক সরকারি সম্পত্তি দখল করে রেখে দিয়েছে। এখানে কোনও দুর্নীতি হবে না। সাধারণ মানুষ তারা ভালভাবে থাকবে।'                    

জামালপুরে তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা ও তৃণমূল কর্মী 

রাস্তায় দাঁড় করিয়ে তোলাবাজির অভিযোগ, টাকা না দেওয়ায় খুনের হুমকির অভিযোগ। গ্রেফতার জামালপুরের তৃণমূল নেতা ও ১ তৃণমূল কর্মী। ধৃত তপন মালিক জামালপুরের জ্যোৎসীরাম অঞ্চল তৃণমূলের সহ সভাপতি। জামালপুরে রাস্তা দিয়ে যাওয়ার সময় টাকা দাবি, না দেওয়ায় মারধর, প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ। অভিযোগকারী উত্তম পানের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার তপন মালিক ও তৃণমূলকর্মী রফিকুল ইসলাম। 

তোলাবাজিতে 'জিরো টলারেন্স', মুখ্যমন্ত্রী কড়া বার্তার পর গ্রেফতার পঞ্চায়েত প্রধান 

তারকেশ্বর থেকে গ্রেফতার কামারপুকুর পঞ্চায়েতের প্রধান রাজদীপ দে। তোলাবাজি ও মারধরের অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাঁকে। রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার, দাবি তৃণমূল নেতার।