সঞ্চয়ন মিত্র, কলকাতা :  এক ধাক্কায় তিন ডিগ্রি উঠল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.১। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি নীচে। কাল থেকে বদলাবে আবহাওয়া। মেঘলা আকাশ, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে।  

আবহাওয়া দফতরের পূর্বাভাস, সরস্বতী পুজোর আগে থেকেই আকাশ জুড়ে বৃষ্টির মেঘ দেখা যাবে। মঙ্গলবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে। ভিজতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান। মেঘলা আকাশ থাকবে দিনভর। তবে ভারী বৃষ্টির ইঙ্গিত  হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।

সরস্বতী পুজোর দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা

মঙ্গলবার হালকা বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এবং পশ্চিম বর্ধমানে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা। বুধবার সরস্বতী পুজোর দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এবং পশ্চিম বর্ধমানে। হালকা বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া। হালকা বৃষ্টির সম্ভাবনা পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এবং ঝাড়্গ্রামে। বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ ও বিস্তার বাড়বে দক্ষিণবঙ্গে। কলকাতা সহ সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা।শুক্রবার থেকে ফের আবহাওয়ার উন্নতি হবে দক্ষিণবঙ্গে।

উত্তরবঙ্গে কুয়াশার দাপট

উত্তরবঙ্গের জেলাগুলিতে সকালে বিক্ষিপ্তভাবে কুয়াশা থাকবে। কুয়াশার দাপট বেশি হওয়ার সম্ভাবনা জলপাইগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায়। আগামীকাল থেকে কুয়াশা কমবে। শুষ্ক ও পরিস্কার আকাশ। বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা  দক্ষিণ দিনাজপুর ও মালদায়। 

বুধবার সরস্বতী পুজোর দিন হালকা বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, নদীয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে। বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। কলকাতা সহ প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সরস্বতী পুজোর পরের দিন।  আগামী ৭ দিন কলকাতার আবহাওয়া কেমন, কী বলছে আইএমডি-র ওয়েবসাইট?                    source : https://city.imd.gov.in/

7 Day's Forecast
DateMin TempMax TempWeather
12-Feb18.027.0
Fog/mist in the morning and partly cloudy sky later
13-Feb19.028.0
Partly cloudy sky
14-Feb18.028.0
Partly cloudy sky
15-Feb19.028.0
Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
16-Feb18.029.0
Mainly Clear sky
17-Feb17.028.0
Mainly Clear sky
18-Feb18.028.0
Mainly Clear sky

 

আরও পড়ুন: 

শীতের আমেজ বাড়ছে উত্তরবঙ্গে, কত দিন স্থায়ী হবে?