• খসড়াভোটারতালিকায় আপনার নাম আছে কিনা কী করে জানবেন?নির্বাচন কমিশনের উত্তর : voters.eci.gov.in এবং wbceo.wb.gov.in ওয়েবসাইটেখসড়াভোটার তালিকা প্রকাশিত হবে। ECINET অ্য়াপেও এই তালিকা দেখা যাবে। এছাড়াBLO-র কাছ থেকেও আপনি জানতে পারবেন, খসড়াভোটারতালিকায় আপনার নাম আছে কিনা। আটটা স্বীকৃত রাজনৈতিক দলকেও খসড়াভোটার তালিকার সফট কপি দেওয়া হবে। সেখান থেকেও জেনে নিতে পারেন, আপনার নাম খসড়াতালিকায় আছে কিনা। 
  • খসড়া ভোটারতালিকায় আপনার নাম যদি না থাকে, তাহলে কী করবেন? ফর্ম ৬-এর অ্য়ানেক্সারফিলআপ করে জমা দিতে হবে।
  • ১৭ই ডিসেম্বর থেকে শুনানি শুরু। কাদের শুনানিতে ডাকা হবে?২০০২-এর সঙ্গে ২০২৫-এর ম্য়াপিংয়ে যাদের নাম পাওয়াযায়নি এবং যাদের জমা দেওয়া তথ্যে ত্রুটি ধরা পড়েছে, তাদেরই শুধু শুনানিতে ডাকা হবে।
  • শুনানিতে কীভাবে ডাকা হবে? ফোন করে? SMS-নোটিফিকেশনপাঠিয়ে? নাকি স্পিড পোস্টে নোটিস পাঠিয়ে?                                                          নির্বাচন কমিশনের উত্তর, BLO বাড়িবাড়িগিয়েশুনানির নোটিস পৌঁছে দেবেন। 
  • এনুমারেশন ফর্মের নীচে ২০০২-এর অংশ যারা পূরণ করতে পারেনি, তারা সবাই কি শুনানিতে ডাক পাবেন?                                                                                    নির্বাচন কমিশনের উত্তর, 'হ্য়াঁ, তাদের সবাইকে শুনানিতে ডাকা হবে। '   
  • আধার কার্ড ছাড়া এগারোটা নথি কী কী, যার অন্তত একটা আপনাকে শুনানিতে নিয়ে যেতেই হবে?

    নির্বাচন কমিশনের উত্তর - * কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসাবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র। 

    * ১৯৮৭ সালের পয়লা জুলাইয়ের আগে ব্যাঙ্ক, পোস্ট অফিস, LIC, স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনও নথি। 

    * বার্থ সার্টিফিকেট 

    * পাসপোর্ট

    * মাধ্যমিক বা তার পরের শিক্ষাগত যোগ্য়তার সার্টিফিকেট 

    * রাজ্য সরকারের অধীনস্থ কোনও উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের সার্টিফিকেট

    * ফরেস্ট রাইট সার্টিফিকেট

    * জাতিগত সার্টিফিকেট

    * জাতীয় নাগরিকপঞ্জী (শুধু অসমের ক্ষেত্রে)

    * স্থানীয় প্রশাসনের দেওয়া ফ্য়ামিলি রেজিস্টার

    * সরকারের দেওয়া ল্য়ান্ড অথবা হাউস অ্য়ালটমেন্ট সার্টিফিকেট