সঞ্চয়ন মিত্র, কলকাতা : কালো করে এসেছে আকাশ। বর্ষণের মেঘ আকাশ জুড়ে । আশ্বিনের শুরুতে কোথায় নীল আকাশ আর তুলোর মতো মেঘ  ? আবহাওয়া দফতরের পূর্বাভাস,  মৌসুমী অক্ষরেখা জামশেদপুর হয়ে দীঘার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এলাকা পর্যন্ত বিস্তৃত। আর তার জেরে অবিরাম চলবে বৃষ্টি। দক্ষিণবঙ্গে আজ দিনভর বৃষ্টির সম্ভাবনা। কোথাও ঝিরঝির, কোথাও ঝমঝম। 

দক্ষিণবঙ্গের আবহাওয়া 

আবহাওয়া অফিসের পূর্বাভাস, কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তাপমাত্রা বাড়বে। রবিবার থেকে আর্দ্রতাজনিত অস্বস্তি ফিরবে। শনিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় । দু এক পশলা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। 

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। রবিবার পর্যন্ত চলবে ভারী বৃষ্টির স্পেল। অতি বৃষ্টির কারণে উত্তরবঙ্গে নদীর জলস্তর বাড়বে। নদী সংলগ্ন নিচু এলাকা প্লাবিত হতে পারে।  শনিবার জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুরে অতি ভারী বৃষ্টি বা প্রবল বৃষ্টির সতর্কতা রয়েছে । ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং মালদায়। রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে। এর মধ্যে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা।

কলকাতা শহরের আবহাওয়া

কলকাতায় আংশিক মেঘলা আকাশ বজায় থাকবে।  বজ্রবিদ্যুৎসহ দু এক পশলা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । মঙ্গলবার থেকে থেকে বৃষ্টি অনেকটাই কমবে। রবিবার থেকে বাড়বে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি ।কলকাতায় শনিবার এখনও পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা ২৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রা। শুক্রবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৮ থেকে ৯৭ শতাংশ। বৃষ্টি হয়েছে ২৩.৬ মিলিমিটার। 

আগামী ৭ দিন কেমন থাকবে শহর কলকাতার তাপমাত্রা ?  জানাচ্ছে মৌসম ভবন। 

7 Day's Forecast
DateMin TempMax TempWeather
23-Sep27.030.0
Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
24-Sep27.030.0
Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
25-Sep27.030.0
Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
26-Sep27.031.0
Generally cloudy sky with Light rain
27-Sep27.032.0
Partly cloudy sky with possibility of rain or Thunderstorm
28-Sep27.032.0
Partly cloudy sky with possibility of rain or Thunderstorm