কলকাতা : অল্প সময়ের ঝড়বৃষ্টি থেকে নিস্তার দিতে পারল না গরম থেকে। আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যেই রাজ্যের সব জেলাতেই  তাপমাত্রা চড়বে। তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে শনিবারের মধ্যে। বাতাসে জলীয় বাষ্প থাকায় গরম ও অস্বস্তি দুটোই বাড়বে সমানতালে। আবারও পশ্চিমের কিছু জেলায় ৪০ ডিগ্রি বা তার ওপরে উঠতে পারে পারদ। আবহাওয়া দফতরের আশঙ্কা, তাপমাত্রা ক্রমশ বাড়বে। উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে শনি ও রবিবার। 

দক্ষিণবঙ্গের আবহাওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের উপকূলবর্তী কয়েকটি জেলায় সন্ধের দিকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  চলতি সপ্তাহেই পশ্চিমের জেলাগুলোর তাপমাত্রা ৪০ ডিগ্রি পেরিয়ে যাবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।  দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আংশিক মেঘলা আকাশ থাকবে। বেলা বাড়লে গরমের অস্বস্তি বাড়বে।

দক্ষিণের জেলাগুলোতে শনিবারের মধ্যেই তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে । আর পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে উঠে যেতে পারে বলে পূর্বাভাস রয়েছে।  উত্তরবঙ্গের আবহাওয়া 

উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এবং পাহাড়ি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে বলে পূর্বাভাস। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ও তার সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার আশঙ্কা রয়েছে। 

কলকাতার আবহাওয়া 

কলকাতায় সকাল থেকে মেঘলা আকাশ বেলা বাড়লে অস্বস্তিকর গরম আর্দ্রতাজনিত গরম এবং তাপমাত্রা ৩৬ ডিগ্রির কাছাকাছি থাকবে। আগামী ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টির কোন সম্ভাবনা নেই বললেই চলে। থাকবে শুষ্ক আবহাওয়া সঙ্গে আদ্রতা জনিত অস্বস্তি। রাতে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।   

বিভিন্ন জেলার তাপমাত্রা

সূত্র : https://mausam.imd.gov.in/


Date: 2024-05-15
StationMax Temp (oC)Dep. from NormalMin Temp (oC)Dep. from NormalRH at 0830ISTRH at 1730ISTRainfall (mm)
Asansol38.11.726.5-2.07144NIL
ASHOKNAGAR35.6--26.3--80--NIL
Baharampur37.40.828.22.88263NIL
Bankura38.00.025.0-0.97853NIL
Bishnupur38.00.025.0-1.07853NIL
Burdwan37.00.125.2-0.37658NIL
Carnicobar33.82.325.10.6770NIL
Coochbehar37.96.025.52.96751NIL
Darjeeling22.63.014.44.07478NIL
Diamond Harbour36.31.828.21.48172NIL
Digha35.72.227.20.37472NIL
Jalpaiguri37.64.724.10.669510.6
Kalimpong25.50.020.55.17870NIL
Kolkata-Alipur36.20.428.11.17660NIL
Kolkata-Dum Dum36.80.527.61.372540.9
Kolkata-Howrah35.51.327.22.07660NIL
Kolkata-Salt Lake36.0--27.9--7157NIL
Krishnanagar----NA------NA
Malda38.83.027.22.06850NIL
Maya Bandar30.0-2.126.82.07983NIL
MURSHIDABAD38.0--25.7------NIL
Nancowrie34.43.026.71.57683NIL
Panagarh38.7--26.8--7149NIL
Port Blair33.21.226.61.87170NIL
PURULIA39.31.124.1-2.08448NIL
RAMSHAI36.9--25.1--6054NIL
RATUA38.2--24.0--5250NIL
SANTINIKETAN BOLPUR37.2--26.3--6737NIL
Siliguri38.8--26.20.06176NIL
Sriniketan37.10.025.40.17448NIL
Sunderban34.01.226.5-1.08075NIL

 

আরও পড়ুন :  

আর চারদিন পরই দেশে ঢুকে পড়ছে বর্ষা, বাংলায় কবে শুরু বৃষ্টি?