কলকাতা: ফের দুর্যোগের পূর্বাভাস। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও জানান হয়েছে। শনিবার দুই ২৪ পরগনায় বৃষ্টির পূর্বাভাস আছে। সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। উত্তরবঙ্গে আজ ও কাল অতি ভারী বৃষ্টির পূর্বাভাস।
আগামী সপ্তাহে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে। দুই দিনাজপুরে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি। মঙ্গলবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি একাধিক জেলায়।
তিস্তা, তোর্সা, জলঢাকা, রায়ডাক-সহ উত্তরবঙ্গের প্রায় সব নদীই বিপদসীমার উপরে বইতে পারে। সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে।
কলকাতায় বাড়বে দুর্যোগ?
আপাতত বৃষ্টি থেকে রেহাই নেই বঙ্গবাসীর। কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগামীকাল পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় আজ দিনভর মেঘলা আকাশ। কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই । শনিবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে। সোমবার পর্যন্ত ঝড় বৃষ্টির হলুদ সর্তকতা দক্ষিণবঙ্গের জেলাতে। আজ সকাল থেকেই মেঘলা আকাশ। ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা সারাদিনই। বিক্ষিপ্ত ভাবে দুই এক পশলা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টি না হলে বাতাসে জলীয় বাষ্প থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং বাঁকুড়ায়। এদিকে কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে।
