সঞ্চয়ন মিত্র, কলকাতা :  বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্ত উত্তর-পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টায় ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। এর জেরে দক্ষিণবঙ্গে আজ থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। (WB Weather Update) 

দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে ?

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্য়ুৎ সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে কাল পর্যন্ত বেশি বৃষ্টি হতে পারে। (IMD) 

মঙ্গল ও বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই মেঘলা আকাশ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা আছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। উপকূল সংলগ্ন জেলায় বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টি হবে। 

বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গেও 

উত্তরবঙ্গে বৃষ্টি ক্রমশ বাড়বে। আগামী ২৪ ঘন্টায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সামান্য সম্ভাবনা। পার্বত্য এলাকায় আগামী ২৪ ঘণ্টায় দু এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বুধবার বৃষ্টি বাড়বে পার্বত্য এলাকার জেলাগুলিতে। দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ির আলিপুরদুয়ারের কিছু অংশে বিক্ষিপ্তভাবে দুই এক পশলা ভারী বৃষ্টি। (West Bengal weather Update)

এক নজরে কলকাতার তাপমাত্রা 

কলকাতায় আজ মেঘলা আকাশই থাকবে। তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে। বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি বাড়বে। কলকাতায় মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। সোমবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের ১ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৫ থেকে ৯৪ শতাংশ। বৃষ্টিপাতের পরিমাণ ২১.৫ মিলিমিটার।

আগামী ৭ দিন কলকাতায় কেমন থাকবে তাপমাত্রা ? 

7 Day's Forecast
DateMin TempMax TempWeather
19-Sep27.031.0
Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
20-Sep27.031.0
Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
21-Sep27.031.0
Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
22-Sep27.031.0
Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
23-Sep28.032.0
Generally cloudy sky with possibility of rain or Thunderstorm
24-Sep28.033.0
Partly cloudy sky with possibility of rain or Thunderstorm