সঞ্চয়ন মিত্র, কলকাতা : ২৪ ঘণ্টার মধ্যেই গোটা বঙ্গে বর্ষা। বাড়বে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ। শনিবার পর্যন্ত রাজ্যজুড়ে বজ্রপাতের আশঙ্কা রয়েছে। রবি ও সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হবে। উত্তরবঙ্গে আগামী ৪৮ ঘণ্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।  সপ্তাহান্তে বৃষ্টি আবহাওয়া দফতরের পূর্বাভাস, শুক্র, শনি ২ দিনই দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্য়ুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রপাতের আশঙ্কার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এই সপ্তাহেই মালদায় বাজ পড়ে একাধিক মৃত্যুর খবর মিলেছে। তাই সকলকে আগাম সতর্ক করেছে আবহাওয়া দফতর। 

দক্ষিণবঙ্গে কোথায় কোথায় ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের প্রায় সব অংশেই পৌঁছে গেছে মৌসুমী বায়ু। বর্ষা ঢুকতে বাকি শুধু ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের সব অংশে পৌঁছে যাবে মৌসুমী বায়ু, এমনটাই মনে করছে আবহাওয়া দফতর।  দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বিক্ষিপ্ত বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে রবি এবং সোমবার। বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়। উত্তরবঙ্গে চলবে ভারী বৃষ্টি গত ২১ জুন আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, ২১ ও ২২ জুন উত্তরবঙ্গে রেড অ্য়ালার্ট জারি করা হয়েছে। সেই মতো শুক্রবার থেকে বৃষ্টির প্রাবল্য কমার কথা ছিল। তবে শুক্রবারও উত্তরবঙ্গে গত সাত দিনের মতো আজও ভারী বৃষ্টি চলবে।

শুক্র ও শনিবার  দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে। ৪৮ ঘণ্টায় বজ্রপাতের আশঙ্কা কলকাতায় কলকাতায় সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ। আগামী ৪৮ ঘণ্টায় বজ্রপাতের আশঙ্কা রয়েছে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। রবিবার বৃষ্টির পরিমাণ বাড়বে। কলকাতা শহরে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৩ থেকে ৯২ শতাংশ। আগামী কয়েকদিনে কলকাতার আবহাওয়া 

7 Day's Forecast
DateMin TempMax TempWeather
23-Jun28.032.0
Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
24-Jun28.034.0
Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
25-Jun27.034.0
Thunderstorm with rain
26-Jun28.032.0
Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
27-Jun27.031.0
Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
28-Jun27.032.0
Generally cloudy sky with possibility of rain or Thunderstorm
29-Jun28.032.0
Partly cloudy sky with possibility of rain or Thunderstorm