সঞ্চয়ন মিত্র, কলকাতা : শুক্রবার সকালটা ছিল এক্কেবারে রোদ ঝলমলে। গরমও প্রবল।  আর্দ্রতাজনিত অস্বস্তিও ছিল চরমে। কিন্তু বেলা গড়াতেই মাঝে মধ্যে মেঘের ছায়া। মৌসম ভবন জানাচ্ছে আগামী ২-৩ ঘণ্টায় নামবে ঝেঁপে বৃষ্টি। ২৪ ঘণ্টার মধ্যেই গোটা বঙ্গে বর্ষা। বাড়বে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ। শনিবার পর্যন্ত রাজ্যজুড়ে বজ্রপাতের আশঙ্কার কথা শুনিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া দফতর। রবি ও সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। 

মৌসম ভবনের পূর্বাভাস, আগামী ২-৩ ঘন্টায় কলকাতার বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি পড়বে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে হাওয়া।  শুক্র ও শনি - দুদিনই ভারী বৃষ্টি আবহাওয়া দফতরের পূর্বাভাস, শুক্র, শনি ২ দিনই দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্য়ুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রপাতের আশঙ্কার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এই সপ্তাহেই মালদায় বাজ পড়ে একাধিক মৃত্যুর খবর মিলেছে। তাই সকলকে আগাম সতর্ক করেছে আবহাওয়া দফতর। 

এক নজরে আবহাওয়ার পূর্বাভাস 

  • ২২-২৪ জুন গোটা রাজ্যে ঘন ঘন বাজ পড়ার আশঙ্কা। 

  • উত্তরবঙ্গে আগামী ৪৮ ঘণ্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে 

  • রবি ও সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে বর্ষা সদ্য পা রেখেছে। অন্যদিকে, উত্তরবঙ্গে গত কয়েকদিন ধরেই চলছে প্রবল বৃষ্টি। আবহাওয়া দফতর জানিয়েছে, এর ফলে নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। জলস্তর বাড়ছে তিস্তা, তোর্সা, জলঢাকা-সহ উত্তরবঙ্গের অধিকাংশ নদীর। গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত কোচবিহারের তুফানগঞ্জ। রায়ডাক নদীর জলে হয়ে প্লাবিত হয়েছে তুফানগঞ্জ ১ নং ব্লকের নাককাটিগাছ গ্রাম পঞ্চায়েত এলাকা। নদীর জল ঢুকে ৭০ থেকে ৮০টি বাড়ি প্লাবিত হয়েছে বলেই স্থানীয়দের অভিযোগ।কিছু পরিবার বাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছে উঁচু জায়গায়। ইতিমধ্যে তুফানগঞ্জের রায়ডাক ও মাথাভাঙার জলঢাকা নদীতে হলুদ সর্তকতা জারি করা হয়েছে। প্রশাসন সূত্রে খবর, নজর রাখা হয়েছে পরিস্থিতির ওপর।   এক নজরে আগামী কয়েকদিনের কলকাতার আবহাওয়া  

    7 Day's Forecast
    DateMin TempMax TempWeather
    23-Jun28.034.0
    Partly cloudy sky with one or two spells of rain or thundershowers
    24-Jun27.033.0
    Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
    25-Jun27.032.0
    Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
    26-Jun26.030.0
    Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
    27-Jun26.031.0
    Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
    28-Jun26.032.0
    Generally cloudy sky with possibility of rain or Thunderstorm
    29-Jun27.032.0
    Generally cloudy sky with possibility of rain or Thunderstorm