কলকাতা : নিম্নচাপের দোসর সক্রিয় মৌসুমী অক্ষরেখা। জোড়া ফলায় সপ্তাহের প্রথম কাজের দিনই, দক্ষিণবঙ্গের সবকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে।  সকাল থেকে ভিজবে কলকাতাও। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। 

সোমবার অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, এই ৭ জেলায়। কলকাতা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ - এই ৮ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি হবে। 

বিশেষভাবে সতর্ক করা হয়েছে উপকূলবর্তী এলাকাগুলিকে। সুন্দরবন এলাকায় বৃষ্টির পরিমাণ বাড়বে সোমবার। উপকূলে বইছে ঝোড়ো বাতাস। সমুদ্রও উত্তাল। শনি - রবির পর সোমবারও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে সব জেলায় সোমবার ভারী বৃষ্টি হবে। 

আবহাওয়া দফতর জানাচ্ছে,  উত্তর বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। দক্ষিণ বাংলাদেশের এই নিম্নচাপ ক্রমশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে উত্তর ওড়িশা ও ঝাড়খণ্ডের দিকে চলে যাবে।

আগামীকাল মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পাঁচ জেলাতে। ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পশ্চিম, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে। কলকাতা সহ বাকি জেলাতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি দু-এক পশলা হতে পারে।

কলকাতার আবহাওয়া  সোমবার নিম্নচাপ ও সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে মেঘলা আকাশ ও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। মঙ্গলবার থেকে কমবে বৃষ্টির পরিমাণ। বৃষ্টি না হলে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৯ থেকে ৯৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৪২.২ মিলিমিটার।

 এক নজরে দেখে নেওয়া কলকাতার আবহাওয়া এ সপ্তাহে কেমন থাকবে ( আইএমডি - র সাইট থেকে ) 

7 Day's Forecast
DateMin TempMax TempWeather
26-Aug26.029.0
Generally cloudy sky with a few spells of rain or thundershowers
27-Aug27.031.0
Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
28-Aug27.031.0
Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
29-Aug27.032.0
Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
30-Aug28.033.0
NA
31-Aug28.033.0
Partly cloudy sky with possibility of rain or Thunderstorm
01-Sep28.033.0
Partly cloudy sky with possibility of rain or Thunderstorm

আরও পড়ুন : 

লাঠিসোঁটা, ইট, পাটকেল, চাকরি জাতীয়করণের দাবিতে আবারও বাংলাদেশে বিক্ষোভ, রক্তারক্তি