কলকাতা: উত্তরবঙ্গের (North Bengal) থেকে দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে মোটামুটি সারাবছরই তাপমাত্রা একটু বেশি থাকে। পশ্চিমবঙ্গকে (West Bengal) যদি উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ভাগ করা যায়, তাহলে রাজ্যের দক্ষিণের ১৫টি জেলা পড়ে দক্ষিণবঙ্গের আওতায়। দক্ষিণবঙ্গের অন্তর্গত জেলাগুলি হল কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান।    

দক্ষিণবঙ্গের আবহাওয়া: শীতের বিদায় পর্ব শুরু। এবার বসন্তের হাওয়া বাংলায়। কাল থেকে ক্রমশ চড়বে পারদ। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। আগামী ৪-৫ দিনে দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়বে। বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে। যদিও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও আরও কিছুদিন শীত শীত ভাব বজায় থাকবে।  

কোন জেলায় কেমন আবহাওয়া?                   

জেলা  তাপমাত্রা, আর্দ্রতা
উত্তর ২৪ পরগনা২১ ডিগ্রি, ৯৬% আর্দ্রতা
দক্ষিণ ২৪ পরগনা২১ ডিগ্রি, ৮৮% আর্দ্রতা
পূর্ব মেদিনীপুর২৩ ডিগ্রি, ৮৫% আর্দ্রতা
হাওড়া২২ ডিগ্রি, ৬৬% আর্দ্রতা
কলকাতা২২ ডিগ্রি, ৩০% আর্দ্রতা
হুগলি২১ ডিগ্রি, ২৯% আর্দ্রতা
পুরুলিয়া১৭ডিগ্রি, ৪১% আর্দ্রতা
ঝাড়গ্রাম২১ ডিগ্রি, ৫১% আর্দ্রতা
পশ্চিম মেদিনীপুর২১ ডিগ্রি, ৩১% আর্দ্রতা
বাঁকুড়া ১৮ ডিগ্রি, ৬৩% আর্দ্রতা
পশ্চিম বর্ধমান১৯ ডিগ্রি, ২৯% আর্দ্রতা
পূর্ব বর্ধমান১৯ ডিগ্রি, ২৯% আর্দ্রতা
বীরভূম১১ ডিগ্রি, ৪১% আর্দ্রতা
মুর্শিদাবাদ১৬ ডিগ্রি, ২৯% আর্দ্রতা
নদিয়া১৯ ডিগ্রি, ৭২% আর্দ্রতা

আবহাওয়ার আপডেট: দক্ষিণের জেলাগুলিতে পারদ ঊর্ধ্বমুখী হলেও উত্তরে জেলাগুলি থেকে এখনই বিদায় জানাচ্ছে না শীত। উত্তরবঙ্গে এখনও কিছুটা শীতের আমেজ রয়েছে। দার্জিলিং ছাড়া আর কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই আগামী দুদিন। উত্তরবঙ্গে সকালে কুয়াশার সম্ভাবনা। ঘন কুয়াশার সতর্কবার্তা মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং সহ পার্বত্য এলাকায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Sandeshkhali Update: 'টাকা না দেওয়ার অভিযোগ পাওয়া যায়নি,' শিবু হাজরাকে 'ক্লিনচিট' তৃণমূলের