কলকাতা: উত্তরবঙ্গের (North Bengal) থেকে দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে মোটামুটি সারাবছরই তাপমাত্রা একটু বেশি থাকে। পশ্চিমবঙ্গকে (West Bengal) যদি উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ভাগ করা যায়, তাহলে রাজ্যের দক্ষিণের ১৫টি জেলা পড়ে দক্ষিণবঙ্গের আওতায়। দক্ষিণবঙ্গের অন্তর্গত জেলাগুলি হল কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান।     

দক্ষিণবঙ্গের আবহাওয়া: আপাতত অবাধ উত্তুরে হাওয়ায় দক্ষিণবঙ্গে শীতের স্পেল জারি থাকবে। শনিবার থেকে বাড়বে তাপমাত্রা। কলকাতা ও সংলগ্ন জেলাগুলির তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, পশ্চিমের জেলাগুলিতে ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলার তাপমাত্রা অনেকটাই কম। শীতের লম্বা স্পেল বাংলায়। শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন।              

কোন জেলায় কেমন আবহাওয়া? 

জেলা  তাপমাত্রা, আর্দ্রতা
উত্তর ২৪ পরগনা১৫ ডিগ্রি, ৬৩% আর্দ্রতা
দক্ষিণ ২৪ পরগনা১৫ ডিগ্রি, ৬৪% আর্দ্রতা
পূর্ব মেদিনীপুর১৫ ডিগ্রি, ৫৭% আর্দ্রতা
হাওড়া১৪ ডিগ্রি, ৬০% আর্দ্রতা
কলকাতা১৪ ডিগ্রি, ৬০% আর্দ্রতা
হুগলি১৪ ডিগ্রি, ৬২% আর্দ্রতা
পুরুলিয়া১১ ডিগ্রি, ৫৫% আর্দ্রতা
ঝাড়গ্রাম১২ডিগ্রি, ৫৭% আর্দ্রতা
পশ্চিম মেদিনীপুর১৩ ডিগ্রি, ৫৮% আর্দ্রতা
বাঁকুড়া ১২ ডিগ্রি, ৫৮% আর্দ্রতা
পশ্চিম বর্ধমান১৩ ডিগ্রি, ৫৮% আর্দ্রতা
পূর্ব বর্ধমান১৩ ডিগ্রি, ৫৭% আর্দ্রতা
বীরভূম১৪ ডিগ্রি, ৫৪% আর্দ্রতা
মুর্শিদাবাদ১৪ ডিগ্রি, ৫৯% আর্দ্রতা
নদিয়া১৩ ডিগ্রি, ৫৯% আর্দ্রতা

আবহাওয়ার আপডেট: বাধাহীন উত্তুরে হাওয়ার হাত ধরে জাঁকিয়ে ঠান্ডা পড়েছে রাজ্য জুড়ে। পারদ-পতনে কালিম্পঙকে পিছনে ফেলে দিয়েছে পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া। ঠান্ডায় উত্তরের কোচবিহার, জলপাইগুড়ির সঙ্গে পাল্লা দিচ্ছে দক্ষিণের বর্ধমান, হাওড়া, পূর্ব মেদিনীপুর জেলা। শৈল শহর দার্জিলিঙে পারদ নেমেছিল ৪ ডিগ্রিতে। আবহাওয়া সম্পর্কে আরও নিখুঁত তথ্য পেতে দুটি নতুন রেডার বসানোর সিদ্ধান্ত নিয়েছে আবহাওয়া দফতর। মালদা ও ডায়মন্ড হারবারে বসানো হবে এই দুটি রেডার।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Second Hooghly Bridge: এবার পুরোপুরি যান চলাচল নিয়ন্ত্রণ, কবে, কখন বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু?