কলকাতা: উত্তরবঙ্গের (North Bengal) থেকে দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে মোটামুটি সারাবছরই তাপমাত্রা একটু বেশি থাকে। পশ্চিমবঙ্গকে (West Bengal) যদি উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ভাগ করা যায়, তাহলে রাজ্যের দক্ষিণের ১৫টি জেলা পড়ে দক্ষিণবঙ্গের আওতায়। দক্ষিণবঙ্গের অন্তর্গত জেলাগুলি হল কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান।                          

দক্ষিণবঙ্গের আবহাওয়া: বসন্তের হাওয়া বাংলায়। ক্রমেই চড়ছে পারদ। এরই মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতর। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দু এক জায়গায়। ৩০ থেকে ৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে কোনও কোনও জায়গায়। পাশাপাশি দু এক জায়গায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

কোন জেলায় কেমন আবহাওয়া?                   

জেলা  তাপমাত্রা, আর্দ্রতা
উত্তর ২৪ পরগনা২২ ডিগ্রি, ৬৭% আর্দ্রতা
দক্ষিণ ২৪ পরগনা২২ ডিগ্রি, ৯৫% আর্দ্রতা
পূর্ব মেদিনীপুর২২ ডিগ্রি, ৯৫% আর্দ্রতা
হাওড়া২২ ডিগ্রি, ৮২% আর্দ্রতা
কলকাতা২২ ডিগ্রি, ৮২% আর্দ্রতা
হুগলি২১ ডিগ্রি, ৬৭% আর্দ্রতা
পুরুলিয়া১৭ ডিগ্রি, ৬৫% আর্দ্রতা
ঝাড়গ্রাম২০ ডিগ্রি, ৭৫% আর্দ্রতা
পশ্চিম মেদিনীপুর২১ ডিগ্রি, ৮১% আর্দ্রতা
বাঁকুড়া ১৯ ডিগ্রি, ৭৫% আর্দ্রতা
পশ্চিম বর্ধমান১৯ ডিগ্রি, ৭৫% আর্দ্রতা
পূর্ব বর্ধমান১৯ ডিগ্রি, ৭৫% আর্দ্রতা
বীরভূম১৭ ডিগ্রি, ৬৯% আর্দ্রতা
মুর্শিদাবাদ১৮ ডিগ্রি, ৭৪% আর্দ্রতা
নদিয়া২০ ডিগ্রি, ৬৫% আর্দ্রতা

আবহাওয়ার আপডেট: দক্ষিণের জেলাগুলিতে পারদ ঊর্ধ্বমুখী হলেও উত্তরে জেলাগুলি থেকে এখনই বিদায় জানাচ্ছে না শীত। উত্তরবঙ্গে এখনও কিছুটা শীতের আমেজ রয়েছে। বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং সহ পার্বত্য এলাকায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।                

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।                 

আরও পড়ুন: Aadhaar Cancel: আধার বাতিল আতঙ্কের আবহে মুখ্যমন্ত্রীর চিঠি, অকাল হোলি পূর্ব বর্ধমানে