কলকাতা: উত্তরবঙ্গের (North Bengal) থেকে দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে মোটামুটি সারাবছরই তাপমাত্রা একটু বেশি থাকে। পশ্চিমবঙ্গকে (West Bengal) যদি উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ভাগ করা যায়, তাহলে রাজ্যের দক্ষিণের ১৫টি জেলা পড়ে দক্ষিণবঙ্গের আওতায়। দক্ষিণবঙ্গের অন্তর্গত জেলাগুলি হল কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান।                              

দক্ষিণবঙ্গের আবহাওয়া: মার্চের শুরুতে আবহাওয়ার খামখেয়ালিপনা চলছেই। একদিকে ঊর্ধ্বমুখী পারদ। অন্যদিকে আবার বৃষ্টির পূর্বাভাস বঙ্গের একাধিক জেলায়। রবিবারের মতো সোমবারও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। আবহাওয়া দফতর সূত্রে খবর, ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইতে পারে। একাধিক জেলায় রয়েছে বজ্রপাতের আশঙ্কাও। মূলত পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে সোমবার। মেদিনীপুর, বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া সহ বীরভূম এবং মুর্শিদাবাদে হতে পারে বেশি বৃষ্টি। 

কোন জেলায় কেমন আবহাওয়া?                   

জেলা  তাপমাত্রা, আর্দ্রতা
উত্তর ২৪ পরগনা৩২ ডিগ্রি, ৬১% আর্দ্রতা
দক্ষিণ ২৪ পরগনা৩৩ ডিগ্রি, ৫৬% আর্দ্রতা
পূর্ব মেদিনীপুর৩০ ডিগ্রি, ৮০% আর্দ্রতা
হাওড়া৩৩ ডিগ্রি, ৭৭% আর্দ্রতা
কলকাতা৩৩ ডিগ্রি, ৫৮% আর্দ্রতা
হুগলি৩২ ডিগ্রি, ৬১% আর্দ্রতা
পুরুলিয়া৩১ ডিগ্রি, ৫৪% আর্দ্রতা
ঝাড়গ্রাম৩৪ ডিগ্রি, ৫১% আর্দ্রতা
পশ্চিম মেদিনীপুর৩৪ ডিগ্রি, ৫৩% আর্দ্রতা
বাঁকুড়া ৩২ ডিগ্রি, ২১% আর্দ্রতা
পশ্চিম বর্ধমান৩২ ডিগ্রি, ৬০% আর্দ্রতা
পূর্ব বর্ধমান৩২ ডিগ্রি, ৬৪% আর্দ্রতা
বীরভূম২৯ ডিগ্রি, ৬৪% আর্দ্রতা
মুর্শিদাবাদ২৯ ডিগ্রি, ৬৪% আর্দ্রতা
নদিয়া৩২ ডিগ্রি, ৫৯% আর্দ্রতা

আবহাওয়ার আপডেট: ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকেই স্বাভাবিকের থেকে ওপরের দিকে রয়েছে তাপমাত্রা। রাতের দিকে হালকা ঠান্ডা থাকলেও সকাল থেকে চড়া রোদে তৈরি হয়েছে হাঁসফাঁস করা পরিস্থিতি। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং ও কালিম্পং এর উঁচু পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সম্ভাবনা।                    

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।                 

আরও পড়ুন: DA Agitation: বকেয়া DA-র দাবিতে পথে, রুটির মালা পরে আন্দোলনে সরকারি কর্মচারীরা