কলকাতা: উত্তরবঙ্গের (North Bengal) থেকে দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে মোটামুটি সারাবছরই তাপমাত্রা একটু বেশি থাকে। পশ্চিমবঙ্গকে (West Bengal) যদি উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ভাগ করা যায়, তাহলে রাজ্যের দক্ষিণের ১৫টি জেলা পড়ে দক্ষিণবঙ্গের আওতায়। দক্ষিণবঙ্গের অন্তর্গত জেলাগুলি হল কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান।     

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গে শীতের শুরু। ধীরে ধীরে নামবে পারদ। বিহার-ঝাড়খণ্ড-ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে কুয়াশার পরিমাণ বেশি থাকবে। অবাধ উত্তুরে হাওয়ার প্রভাব ক্রমশ বাড়বে। আগামী দু'দিনে রাতের তাপমাত্রা ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। এরপর ৩-৪ দিন একই রকম আবহাওয়া থাকবে। বুধবারের মধ্যে তাপমাত্রা অনেকটাই নেমে যেতে পারে। পশ্চিমের জেলাগুলিতে ১২ ডিগ্রির নিচে নেমে যাবে পারদ। কলকাতায় ১৮ ডিগ্রির নিচে নামল পারদ। সকালে হালকা কুয়াশা থাকলেও পরে পরিষ্কার আকাশ। শীতের আমেজ অনেকটাই বাড়ল। আগামী তিন চার দিনে ১৫ ডিগ্রির কাছাকাছি চলে যাবে কলকাতার তাপমাত্রা। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম।

কোন জেলায় কেমন আবহাওয়া? 

জেলা  তাপমাত্রা, আর্দ্রতা
উত্তর ২৪ পরগনা১৫ ডিগ্রি, ৬০% আর্দ্রতা
দক্ষিণ ২৪ পরগনা১৫ ডিগ্রি, ৬২% আর্দ্রতা
পূর্ব মেদিনীপুর১৬ ডিগ্রি, ৫৪% আর্দ্রতা
হাওড়া১৪ ডিগ্রি, ৫৫% আর্দ্রতা
কলকাতা১৪ ডিগ্রি, ৫৭% আর্দ্রতা
হুগলি১৪ ডিগ্রি, ৫৯% আর্দ্রতা
পুরুলিয়া১২ ডিগ্রি, ৫৫% আর্দ্রতা
ঝাড়গ্রাম১৩ডিগ্রি, ৫৬% আর্দ্রতা
পশ্চিম মেদিনীপুর১৩ ডিগ্রি, ৫৭% আর্দ্রতা
বাঁকুড়া ১২ ডিগ্রি, ৫৪% আর্দ্রতা
পশ্চিম বর্ধমান১৩ ডিগ্রি, ৫৭% আর্দ্রতা
পূর্ব বর্ধমান১৩ ডিগ্রি, ৫৭% আর্দ্রতা
বীরভূম১৩ ডিগ্রি, ৫৩ % আর্দ্রতা
মুর্শিদাবাদ১৪ ডিগ্রি, ৫৬% আর্দ্রতা
নদিয়া১৪ ডিগ্রি, ৫৭% আর্দ্রতা

উত্তরবঙ্গের আবহাওয়া: উত্তরবঙ্গের চার জেলায় ঘন কুয়াশার দাপট। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা দার্জিলিঙে। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। মঙ্গল,বুধবার নাগাদ দার্জিলিঙে উঁচু এলাকায় তুষারপাত হবে। দার্জিলিং, কালিম্পঙের পার্বত্য এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনা। আগামী দুদিন কুয়াশার দাপট থাকবে উত্তরবঙ্গে। মালদা, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার ও জলপাইগুড়িতে ঘন কুয়াশার দাপট। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Murshidabad: সৎকার করে ফেরার পথে দুর্ঘটনা, মৃত্যু ৩ জনের