কলকাতা: উত্তরবঙ্গের (North Bengal) থেকে দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে মোটামুটি সারাবছরই তাপমাত্রা একটু বেশি থাকে। পশ্চিমবঙ্গকে (West Bengal) যদি উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ভাগ করা যায়, তাহলে রাজ্যের দক্ষিণের ১৫টি জেলা পড়ে দক্ষিণবঙ্গের আওতায়। দক্ষিণবঙ্গের অন্তর্গত জেলাগুলি হল কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান।       

দক্ষিণবঙ্গের আবহাওয়া

মঙ্গলবার থেকে আংশিক মেঘলা আকাশ। রাতের তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলাগুলোতে। এই শীতের আমেজ বজায় থাকবে। কলকাতায় ২০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠবে তাপমাত্রা। পশ্চিমের জেলায় শীতের আমেজ একটু বেশি থাকবে। পুরুলিয়া বাঁকুড়া সহ পশ্চিমের বেশ কিছু জেলায় তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস এর নিচে নেমেছিল। সেই তাপমাত্রা আবার ১৫ ডিগ্রির উপরে উঠবে। সপ্তাহান্তে আবহাওয়ার বদল উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। পুরোপুরি মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা বেশ কিছু জেলাতে।

কোন জেলায় কেমন আবহাওয়া? 

জেলা  তাপমাত্রা, আর্দ্রতা
উত্তর ২৪ পরগনা২৬ ডিগ্রি, ৬৩% আর্দ্রতা
দক্ষিণ ২৪ পরগনা২৬ ডিগ্রি, ৬৮% আর্দ্রতা
পূর্ব মেদিনীপুর২৬ ডিগ্রি, ৬৭% আর্দ্রতা
হাওড়া২৬ ডিগ্রি, ৫৬% আর্দ্রতা
কলকাতা২৭ ডিগ্রি, ৫২% আর্দ্রতা
হুগলি২৭ ডিগ্রি, ৫৬% আর্দ্রতা
পুরুলিয়া২৩ ডিগ্রি, ৬৭% আর্দ্রতা
ঝাড়গ্রাম২৫ ডিগ্রি, ৬১% আর্দ্রতা
পশ্চিম মেদিনীপুর২৬ ডিগ্রি, ৬৪% আর্দ্রতা
বাঁকুড়া ২৪ ডিগ্রি, ৬৭% আর্দ্রতা
পশ্চিম বর্ধমান২৫ ডিগ্রি, ৬৫% আর্দ্রতা
পূর্ব বর্ধমান২৪ ডিগ্রি, ৬৯% আর্দ্রতা
বীরভূম২৪ ডিগ্রি, ৬8% আর্দ্রতা
মুর্শিদাবাদ২৬ ডিগ্রি, ৬২% আর্দ্রতা
নদিয়া২৬ ডিগ্রি, ৬১% আর্দ্রতা

 

এদিকে, দক্ষিণ আন্দামান সাগরের ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত। এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে। ২৯ নভেম্বর বুধবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘনীভূত হবে অতি-গভীর নিম্নচাপ। প্রাথমিকভাবে এর অভিমুখ পশ্চিম ও উত্তর পশ্চিম দিক।‌ এরপর গতিপথ পরিবর্তন করার সম্ভাবনা এবং শক্তি বাড়াতে পারে এই সিস্টেম। অতি গভীর নিম্নচাপ উত্তর পশ্চিম দিকে এগিয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে শুক্রবার পয়লা ডিসেম্বর। ডিসেম্বরে এই ঘূর্ণিঝড় হলে তার নাম হবে মিগজাউম ( Michaung pronunciation - Migjaum)। মায়ানমারের দেওয়া এই নাম।

আরও পড়ুন, ডিসেম্বরে দার্জিলিং-কালিম্পংয়ে বৃষ্টি, উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে কেমন আবহাওয়া ?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে