কলকাতা: উত্তরবঙ্গের (North Bengal) থেকে দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে মোটামুটি সারাবছরই তাপমাত্রা একটু বেশি থাকে। পশ্চিমবঙ্গকে (West Bengal) যদি উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ভাগ করা যায়, তাহলে রাজ্যের দক্ষিণের ১৫টি জেলা পড়ে দক্ষিণবঙ্গের আওতায়। দক্ষিণবঙ্গের অন্তর্গত জেলাগুলি হল কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান।     

দক্ষিণবঙ্গের আবহাওয়া

সামান্য বাড়ল তাপমাত্রা। যদিও জেলায় জেলায় জাঁকিয়ে শীত। অবাধ উত্তুরে হাওয়ায় সপ্তাহজুড়েই দক্ষিণবঙ্গে শীতের আমেজ বজায় থাকবে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ১০ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে পারদ। তুষারপাত ও হালকা বৃষ্টির জেরে উত্তরবঙ্গের তাপমাত্রা কিছুটা নেমেছে। শনিবার উত্তর-পশ্চিম ভারতে ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা। এর প্রভাবে রবি-মঙ্গলবারের মধ্যে ফের উত্তরবঙ্গে আবহাওয়া বদলাতে পারে।

কোন জেলায় কেমন আবহাওয়া? 

জেলা  তাপমাত্রা, আর্দ্রতা
উত্তর ২৪ পরগনা১৪ ডিগ্রি, ৫৮% আর্দ্রতা
দক্ষিণ ২৪ পরগনা১৬ ডিগ্রি, ৫৮% আর্দ্রতা
পূর্ব মেদিনীপুর১৬ ডিগ্রি, ৬৫% আর্দ্রতা
হাওড়া১৪ ডিগ্রি, ৭০% আর্দ্রতা
কলকাতা১৪ ডিগ্রি, ৫৬% আর্দ্রতা
হুগলি১৪ ডিগ্রি, ৫৬% আর্দ্রতা
পুরুলিয়া১২ ডিগ্রি, ৭০% আর্দ্রতা
ঝাড়গ্রাম১৩ডিগ্রি, ৫৮% আর্দ্রতা
পশ্চিম মেদিনীপুর১৩ ডিগ্রি, ৫৭% আর্দ্রতা
বাঁকুড়া ১২ ডিগ্রি, ৭২% আর্দ্রতা
পশ্চিম বর্ধমান১৩ ডিগ্রি, ৫৬% আর্দ্রতা
পূর্ব বর্ধমান১৩ ডিগ্রি, ৫৭% আর্দ্রতা
বীরভূম১৩ ডিগ্রি, ৫১ % আর্দ্রতা
মুর্শিদাবাদ১৪ ডিগ্রি, ৫৪% আর্দ্রতা
নদিয়া১৩ ডিগ্রি, ৫২% আর্দ্রতা

উত্তরবঙ্গের আবহাওয়া: উত্তরবঙ্গে বুধবারের মধ্যে দার্জিলিং জেলারর উঁচু এলাকায় তুষারপাত হতে পারে।  দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কুয়াশার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলায়। বুধবার উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে।         

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Bankura News: বেহাল বাড়ির অবস্থা, নাম নেই আবাস-তালিকায়! কেন্দ্রীয় দলকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের