কলকাতা: আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে. আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে (South Bengal) শীতের (Winter) স্পেল চলবে। আগামী ২ দিনে দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রা আরও একটু নামতে পারে। খুব হালকা থেকে মাঝারি কুয়াশারও সম্ভাবনা রয়েছে।জেলায় জেলায় জাঁকিয়ে শীত। অবাধ উত্তুরে হাওয়ায় সপ্তাহজুড়েই দক্ষিণবঙ্গে শীতের আমেজ বজায় থাকবে।     

দক্ষিণবঙ্গের আবহাওয়া

পারদ-পতনে উত্তরকে ছাপিয়ে গিয়েছে দক্ষিণ। কালিম্পং যেখানে ১১ দশমিক ৫ ডিগ্রি, সেখানে বর্ধমানের তাপমাত্রা ১০ দশমিক ৮। শ্রীনিকেতন ১১ দশমিক ৪, মেদিনীপুর ১৩ দশমিক ১, দিঘা ১৩ দশমিক ৬। আবার কোচবিহার আর কৃষ্ণনগরের তাপমাত্রা ১৪ দশমিক ৬ হলে, তার সঙ্গে পাল্লা দিচ্ছে দমদম। শীতে কাঁপছে শৈলশহর। দার্জিলিঙে পারদ নেমেছে ৫ ডিগ্রিতে। আগামী কয়েকদিন বাধাহীন উত্তুরে হাওয়ার দাপটে উত্তর থেকে দক্ষিণ, গোটা রাজ্যেই শীতের  শিরশিরানি বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।                                                         

কোন জেলায় কেমন আবহাওয়া? 

জেলা  তাপমাত্রা, আর্দ্রতা
উত্তর ২৪ পরগনা২৪ ডিগ্রি, ৬৩% আর্দ্রতা
দক্ষিণ ২৪ পরগনা২৪ ডিগ্রি, ৬৮% আর্দ্রতা
পূর্ব মেদিনীপুর২৫ ডিগ্রি, ৬৭% আর্দ্রতা
হাওড়া২৪ ডিগ্রি, ৫৬% আর্দ্রতা
কলকাতা২৫ ডিগ্রি, ৫২% আর্দ্রতা
হুগলি২৪ ডিগ্রি, ৫৬% আর্দ্রতা
পুরুলিয়া২৩ ডিগ্রি, ৬৭% আর্দ্রতা
ঝাড়গ্রাম২৫ ডিগ্রি, ৬১% আর্দ্রতা
পশ্চিম মেদিনীপুর২৪ ডিগ্রি, ৬৪% আর্দ্রতা
বাঁকুড়া ২৪ ডিগ্রি, ৬৭% আর্দ্রতা
পশ্চিম বর্ধমান২৫ ডিগ্রি, ৬৫% আর্দ্রতা
পূর্ব বর্ধমান২৪ ডিগ্রি, ৬৯% আর্দ্রতা
বীরভূম২৪ ডিগ্রি, ৬8% আর্দ্রতা
মুর্শিদাবাদ২৪ ডিগ্রি, ৬২% আর্দ্রতা
নদিয়া২৫ ডিগ্রি, ৬১% আর্দ্রতা

                                                         

আরও পড়ুন, শনি-গণেশ সিদ্ধিযোগ, শনিবারেই শুভ সময়ে পুজো করলে

কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ১০ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে পারদ। তুষারপাত ও হালকা বৃষ্টির জেরে উত্তরবঙ্গের তাপমাত্রা কিছুটা নেমেছে। শনিবার উত্তর-পশ্চিম ভারতে ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা। এর প্রভাবে রবি-মঙ্গলবারের মধ্যে ফের উত্তরবঙ্গে আবহাওয়া বদলাতে পারে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে