কলকাতা: উত্তরবঙ্গের (North Bengal) থেকে দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে মোটামুটি সারাবছরই তাপমাত্রা একটু বেশি থাকে। পশ্চিমবঙ্গকে (West Bengal) যদি উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ভাগ করা যায়, তাহলে রাজ্যের দক্ষিণের ১৫টি জেলা পড়ে দক্ষিণবঙ্গের আওতায়। দক্ষিণবঙ্গের অন্তর্গত জেলাগুলি হল কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান।       

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণ ভারতে আছড়ে পড়া ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব এ রাজ্য়েও। ঘূর্ণিঝড় মিগজাউমের অবশিষ্ট অংশ নিম্নচাপ হিসেবে ছত্তীশগঢ়ে অবস্থান করছে। এর জেরে দক্ষিণবঙ্গের আকাশ পুরোপুরি মেঘলা থাকবে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে বেশি বৃষ্টি হতে পারে। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া এবং কলকাতাতেও। ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে বলে পূর্বভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার থেকে শীতের আমেজ ফিরতে পারে। আগামী মঙ্গলবারের মধ্য়ে রাতের তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস নামতে পারে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

কোন জেলায় কেমন আবহাওয়া? 

জেলা  তাপমাত্রা, আর্দ্রতা
উত্তর ২৪ পরগনা২২ ডিগ্রি, ৯৪% আর্দ্রতা
দক্ষিণ ২৪ পরগনা২৩ ডিগ্রি, ৯৬% আর্দ্রতা
পূর্ব মেদিনীপুর২৩ ডিগ্রি, ৯৫% আর্দ্রতা
হাওড়া২২ ডিগ্রি, ৯৬% আর্দ্রতা
কলকাতা২২ ডিগ্রি, ৯৬% আর্দ্রতা
হুগলি২২ ডিগ্রি, ৯৭% আর্দ্রতা
পুরুলিয়া১৯ ডিগ্রি, ৯৬% আর্দ্রতা
ঝাড়গ্রাম২১ ডিগ্রি, ৯৮% আর্দ্রতা
পশ্চিম মেদিনীপুর২২ ডিগ্রি, ৮৯% আর্দ্রতা
বাঁকুড়া ২১ ডিগ্রি, ৯০% আর্দ্রতা
পশ্চিম বর্ধমান২২ ডিগ্রি, ৯৬% আর্দ্রতা
পূর্ব বর্ধমান১৯ ডিগ্রি, ৯৬% আর্দ্রতা
বীরভূম২০ ডিগ্রি, ৯৫% আর্দ্রতা
মুর্শিদাবাদ২১ ডিগ্রি, ৯৪% আর্দ্রতা
নদিয়া২২ ডিগ্রি, ৯৪% আর্দ্রতা

উত্তরবঙ্গের আবহাওয়া: উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।বৃষ্টি হতে পারে মালদা ও দুই দিনাজপুরে। আগামী ৪৮ ঘণ্টায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Bratya Basu On Vacancy: রাজ্য শিক্ষক পদে শূন্যপদ কত? জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী