সঞ্চয়ন মিত্র, কলকাতা : বিদায়ের মুখে শীত। সর্বনিম্ন তাপমাত্রাও বাড়ল শহরে। ভোরে হিমেল পরশ থাকলেও বেলা বাড়লেই চড়া রোদ। শহরে সকাল হল কুয়াশার চাদরে মুড়ি দিয়ে। কিন্তু ঝলমলে রোদ ওঠা সময়ের অপেক্ষা।        

ফাল্গুনের চতুর্থ দিনে আরও কিছুটা বাড়ল তাপমাত্রা। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর জানিয়েছে, এরপর নতুন করে আর পারদ পতনের সম্ভাবনা নেই। ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা।                    

7 Day's Forecast
DateMin TempMax TempWeather
17-Feb18.029.0
Mainly Clear sky
18-Feb19.029.0
Mainly Clear sky
19-Feb20.030.0
Partly cloudy sky
20-Feb21.031.0
Mainly Clear sky
21-Feb21.031.0
Mainly Clear sky
22-Feb21.032.0
Mainly Clear sky
23-Feb21.032.0
Mainly Clear sky

কলকাতার আবহাওয়া গত কাল সর্বোচ্চ তাপমাত্রা (maximum temperature) ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। এটি স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সকাল সাড়ে আটটা পর্যন্ত বাতাসে আপেক্ষিক আর্দ্রতার (relative humidity) পরিমাণ ছিল ৫৮ শতাংশ। গত কাল সকাল সাড়ে আটটা থেকে আজ সকাল সাড়ে আটটা পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় কোনও বৃষ্টি হয়নি। আপাতত যা পূর্বাভাস, তাতে আগামিকাল সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা, সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আকাশ মূলত পরিষ্কার থাকার কথা।                   ঋতু পরিবর্তনে রোগ বালাইতাপমাত্রার হেরফেরে  জ্বর, সর্দি, কাশির মতো উপসর্গ দেখা দিচ্ছে। শিশুরা তো বটেই, জ্বর-কাশি থেকে রেহাই পাচ্ছেন না বয়স্করাও। আবহাওয়ার এই রকমফের দেখে রোগ-জ্বর বালাই সম্পর্কে সতর্ক থাকতে বলছেন চিকিত্‍সকরা। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এই সময় বাড়তি সতর্কতা ও যত্ন প্রয়োজন বলে পরামর্শ দিচ্ছেন চিকিত্‍সকরা। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আপাতত কোনও কোনও জেলায় শীতের আমেজ সামান্য কমবে। তবে আগামী সপ্তাহে আরও একটু নিচে নামতে পারে পারদ। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।    আরও পড়ুন :

কুয়াশার চাদর সরিয়ে আড়মোড়া ভাঙল দার্জিলিং, পাহাড়ে বসন্ত সমাগম