Oppo Phones: ওপ্পো এ৬এস ৫জি ভারতে লঞ্চ হয়েছে সম্প্রতি। ওপ্পো 'এ' সিরিজের এই ফোন ২টো রঙে লঞ্চ হয়েছে ভারতে। দুটো র্যাম এবং স্টোরেজ কনফিগারেশনে ওপ্পো এ৬এস ৫জি ফোন লঞ্চ হয়েছে। মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ চিপসেট রয়েছে ওপ্পো 'এ' সিরিজের এই ফোনে। ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে ওপ্পো এ৬এস ৫জি ফোন। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। অ্যামাজন, ফ্লিপকার্ট এবং ওপ্পো ইন্ডিয়া ওয়েবসাইট থেকে এই ফোন কেনা যাবে।
ওপ্পো এ৬এস ৫জি ফোনের দাম ভারতে কত ?
এই ফোনের ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৮,৯৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ২০,৯৯৯ টাকা। ক্রেতারা ইন্সট্যান্ট ১০০০ টাকা ছাড় পাবেন। নো-কস্ট ইএমআই অপশনও পাবেন ক্রেতারা। এসবিআই কারড, কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক, বিওবি কার্ড, ইয়েস ব্যাঙ্ক, ফেডেরাল ব্যাঙ্ক এবনফ ডিবিএস - থাকলে এই নো-কস্ট ইএমআই অপশন পাওয়া যাবে।
ওপ্পো এ৬এস ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে এই ফোনে
- ৬.৭৫ ইঞ্চির এলসিডি স্ক্রিন রয়েছে ওপ্পো এ৬এস ৫জি ফোনে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
- এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেলের শুটার। ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে এই ফোনের ডিসপ্লের উপর।
- ৬৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৪ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে এই ফোনে।
- এই ফোনে ১ শতাংশ থেকে ৪১ শতাংশ চার্জ হতে সময় লাগবে ৩০ মিনিট।
Smartphones Under Rs 15000: ভারতে নতুন ৫জি ফোন লঞ্চ করতে চলেছে স্যামসাং। গ্যালাক্সি সিরিজের এই ফোনের দাম হবে ১৫ হাজার টাকার কম। এবার ভারতে লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এম১৭ই ৫জি ফোন। আনুষ্ঠানিক লঞ্চের আগে ফোনের সম্ভাব্য দাম প্রকাশ্যে এসেছে। এর পাশাপাশি জানা গিয়েছে ফোনের বেশ কিছু ফিচারও। স্যামসাং গ্যালাক্সি এম১৭ই ৫জি ফোনে থাকতে চলেছে মিডিয়াটেক ডিমেনসিটি চিপসেট। বেশ বড় সাইজের ডিসপ্লেও থাকবে এই ফোনে। AI যুক্ত অনেক ফিচারও থাকবে স্যামসাং গ্যালাক্সির আসন্ন ৫জি ফোনে। দীর্ঘ সময়ের জন্য সফটওয়্যার আপডেট পাওয়া যাবে এই ফোনে। স্যামসাংয়ের এই ফোনের ক্যামেরা সেটআপ এবং ব্যাটারি ক্যাপাসিটি সম্পর্কেও জানা গিয়েছে।
