সঞ্চয়ন মিত্র, কলকাতা :  আস্তে আস্তে ফের কমছে কলকাতার তাপমাত্রা। কলকাতায় সকাল শুরু হল হালকা মাঝারি কুয়াশা দিয়ে। আগামী দুই তিন দিন একই রকম থাকবে তাপমাত্রা, পূর্বাভাস আবহাওয়া দফতরের। 

আবহাওয়া দফতরের পূর্বাভাস,  শুক্রবার থেকে উত্তুরে হাওয়ার দাপট বাড়বে। কলকাতায় বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। মঙ্গলবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক । 

আবহাওয়া দফতর জানাচ্ছে,  মঙ্গল ,বুধ, বৃহস্পতি এই তিন দিনই কুয়াশার চাদরে মুড়ি দিয়ে ঘুম ভাঙবে বাংলার। দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। একনজরে দেখে নেওয়া যাক কোন কোন জেলায় কুয়াশা বেশি থাকবে । 

  • বীরভূম
  • মুর্শিদাবাদ
  • নদিয়া
  • পূর্ব ও পশ্চিম বর্ধমান
  • এছাড়াও বিহার সংলগ্ন উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে।  সকালে কুয়াশা থাকার পরও দিনভর রোদ থাকবে নিস্তেজই। আংশিক মেঘলা আকাশ থাকবে।  আবহাওয়া দফতরের পূর্বাভাস, পূবালী হাওয়ায় ভর করে জলীয় বাষ্প ঢুকবে হু হু করে। কোনও কোনও জেলায় আবার সকালের কুয়াশা কেটে পরিষ্কার আকাশ দেখা যাবে। আগামী দু'-তিনদিন একই রকম থাকবে তাপমাত্রা। সপ্তাহের শেষ দিকে আবহাওয়ার পরিবর্তন হয়ে আসতে পারে শীতের নতুন স্পেল।  উত্তরবঙ্গে অবশ্য আবহাওয়ার বিশেষ পরিবর্তনের ইঙ্গিত নেই। আবহাওয়া দফতর জানাচ্ছে,
  • আগামী ৪৮ ঘন্টায় হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পংয়ে।
  • সিকিমে বৃষ্টি ও তুষারপাতের হতে পারে আবার।
  • হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে।
  • সপ্তাহের শেষ দিকে নামতে পারে তাপমাত্রা ।  দেখে নেওয়া যাক আজ বাংলার কোথায় কেমন তাপমাত্রা । মৌসম ভবনের ওয়েবসাইট জানাচ্ছে , ( টেবিল : mausam.imd.gov.in থেকে ) 
    Date: 2024-01-10
    StationMax Temp (oC)Dep. from NormalMin Temp (oC)Dep. from NormalRH at 0830ISTRH at 1730ISTRainfall (mm)
    Asansol26.1 (09/01)113.028259 (09/01)NIL
    Baharampur23.0 (09/01)-113.629376 (09/01)NIL
    Bankura26.3 (09/01)211.918365 (09/01)NIL
    Bishnupur26.3 (09/01)211.918365 (09/01)NIL
    Burdwan26.0 (09/01)213.028191 (09/01)NIL
    Coochbehar19.9 (09/01)-310.119794 (09/01)NIL
    Darjeeling14.0 (09/01)35.037978 (09/01)NIL
    Diamond Harbour26.4 (09/01)215.827674 (09/01)NIL
    Digha26.4 (09/01)115.428670 (09/01)NIL
    Jalpaiguri18.2 (09/01)-513.039791 (09/01)NIL
    Kalimpong14.5 (09/01)-210.037573 (09/01)NIL
    Kolkata-Alipur23.8 (09/01)-116.128670 (09/01)NIL
    Kolkata-Dum Dum24.6 (09/01)014.427966 (09/01)NIL
    Kolkata-Howrah24.0 (09/01)0NA--8676 (09/01)NIL
    Kolkata-Salt Lake25.2 (09/01)--15.9--7763 (09/01)NIL
    Krishnanagar23.0 (09/01)110.218362 (09/01)NIL
    Malda21.8 (09/01)013.728774 (09/01)NIL
    Maya Bandar29.0 (09/01)021.6-18367 (09/01)NIL
    Midnapore25.2 (09/01)115.128464 (09/01)NIL
    Nancowrie29.8 (09/01)024.808690 (09/01)8
    Port Blair31.2 (09/01)123.216674 (09/01)NIL
    PURULIA----10.1-289--NIL
    RAMSHAI23.4 (09/01)--12.4--10099 (09/01)NIL
    RATUA----9.2--100--NIL
    SANTINIKETAN BOLPUR----12.3--100--NIL
    Siliguri19.8 (09/01)--11.0--10094 (09/01)NIL
    Sriniketan24.3 (09/01)011.009365 (09/01)NIL
    Sunderban24.5 (09/01)015.0--8562 (09/01)NIL