কলকাতা : জগদ্ধাত্রী পুজোও শেষ। এবার শীতের আগমনী রাজ্য জুড়ে। মেঘলা আকাশ দিয়ে শুরু হল সপ্তাহ। আবহাওয়া দফতরের পূর্বাভাস, খুব শিগগিরি নামবে পারদ।  মাঝ নভেম্বরেই হাওয়া বদল হবে। রাজ্যের তাপমাত্রা স্বাভাবিক বা তার নিচে নামতে পারে। রাজ্যজুড়ে শীতের আমেজ পাওয়া যেতে পারে এই সপ্তাহের শেষে থেকেই। ইতিমধ্যেই বাতাসে শুষ্কতা টের পাওয়া যাচ্ছে।  সপ্তাহের শুরুতে হালতা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।  এছাড়া রাজ্যের পার্বত্য দুই জেলা এবং উপকূলের তিন জেলায় হালকা বৃষ্টি হতে পারে। 

আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে।  নিম্নচাপে পরিণত হলে তা পশ্চিমমুখে অগ্রসর হবে। এর কোনও প্রভাব বঙ্গে পড়বে না। 

সোমবার জগদ্ধাত্রী পুজোর বিজয়ার দিন হালকা বৃষ্টি হতে পারে।  পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে হালকা বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে। উত্তুরে হাওয়া রাজ্যে দাপট দেখাবে নভেম্বরের ১৫ তারিখের পর থেকে। শীতের হাওয়া অনুভব করা যাবে।   

কলকাতার আবহাওয়া

সোমবার সকাল শুরু হয়েছে হালকা কুয়াশা ও ধোঁয়াশা দিয়ে। আগামী চার-পাঁচ দিন নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়াই থাকবে। বৃষ্টির জোরালো সম্ভাবনা নেই। মহানগরেও নভেম্বরের মাঝামাঝি শীতের আমেজ শুরু হবে, পূর্বাভাস আবহাওয়া দফতরের।

আগামী ৭ দিন কেমন থাকবে শহর কলকাতার তাপমাত্রা, সরাসরি দেখে নিন আইএমডি -র ওয়েবসাইট থেকে । 

7 Day's Forecast/Warnings
DateMin TempMax TempForecastWarningsRH 0830RH 1730
11-Nov24.031.0
Partly cloudy sky
No warning00
12-Nov23.031.0
Partly cloudy sky
No warning00
13-Nov22.030.0
Mainly Clear sky
No warning00
14-Nov21.030.0
Mainly Clear sky
No warning00
15-Nov21.030.0
Mainly Clear sky
No warning00
16-Nov20.030.0
Mainly Clear sky
No warning00

আরও পড়ুন, ১২ বছর পর রাশিচক্রে গজলক্ষ্মী যোগ! রাজযোগে রাজার ভাগ্য ৩ রাশিতে, কাজে হাত দিলেই টাকা 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে