কলকাতা : শ্রাবণ শেষেও নেই মুষলধারে বৃষ্টি ( Kolkata Rain Update )। কয়েকদিন হালকা ও মাঝারি বৃষ্টিই হয়েছে দক্ষিণবঙ্গে ( South Bengal Weather )। তবে কি বৃষ্টির ঘাটতি নিয়েই শেষ হবে শ্রাবণ ? অগাস্টেও পর্যাপ্ত বৃষ্টি নেই দক্ষিণবঙ্গে। অন্যদিকে দু্যোগ থামার নাম নেই উত্তরে। তবে আগামী ২ - ৩ দিনে বদলে যেতে পারে ছবিটা। 

আবহাওয়া দফতরের পূর্বাভাস,  কয়েকদিন অপেক্ষাকৃত শুকনো থাকার পর ফের ঝেঁপে বৃষ্টি হতে পারে মহানগর ও জেলায় জেলায় । ভারী ঝড়-বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। মঙ্গলবারও  দক্ষিণবঙ্গে তেমন জোশ দেখাবে না বৃষ্টি। তবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বুধ ও বৃহস্পতিবার। মঙ্গলবার সারা দিন ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে বিভিন্ন জেলায়। 

আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ বাড়বে। সব জেলাতেই ওয়াইড স্প্রেইড রেইনের সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর ও নদিয়ায় ।  বুধবার ভারী বৃষ্টি  হতে পারে  দক্ষিণবঙ্গের  ছয় জেলাতে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে থাকবে    হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। স্বাধীনতা দিবসে ভারী বৃষ্টি হতে পারে পাঁচ জেলাতে। তার মধ্যে আছে বীরভূম , হুগলি, পূর্ব-পশ্চিম বর্ধমান, নদিয়া জেলা। অন্য জেলাগুলিও ভিজবে। 

সপ্তাহশেষে শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে। উপরের দিকের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে।‌ মালদহ ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। তবে প্রবল বৃষ্টি হবে না।   

IMD অনুসারে, আগামী ৭ দিন কেমন থাকবে আবহাওয়া ? 

7 Day's Forecast
DateMin TempMax TempWeather
13-Aug27.032.0
Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
14-Aug26.031.0
Generally cloudy sky with a few spells of rain or thundershowers
15-Aug26.031.0
Generally cloudy sky with a few spells of rain or thundershowers
16-Aug26.030.0
Generally cloudy sky with a few spells of rain or thundershowers
17-Aug27.031.0
Generally cloudy sky with possibility of rain or Thunderstorm
18-Aug28.032.0
Generally cloudy sky with possibility of rain or Thunderstorm

 

আরও পড়ুন 

যখন তখন বিপ্লবীদের নিয়ে হাজির হতেন স্বামী, নিজে না খেয়ে সকলের পেট ভরাতে হতো তাঁকে, সেই স্ত্রী কি স্বাধীনতা সংগ্রামী নন! 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।