সঞ্চয়ন মিত্র, কলকাতা : আগামী তিনদিনে দু'ডিগ্রি নামতে পারে তাপমাত্রা ( West Bengal Temperature ) । শুক্রবার থেকে আবার চড়বে পারদ। রাজ্যে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। সকালে মনোরম আবহাওয়া থাকসেও, বেলা বাড়লে বাড়বে গরম। এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর ( Alipur Weatrher Office ) । কলকাতায় ( Kolkata Weather ) আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি। 

এক নজরে দক্ষিণবঙ্গের তাপমাত্রা 

দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই। আগামী তিন দিন সকাল ও সন্ধ্যায় মনোরম আবহাওয়া থাকবে। উত্তর-পশ্চিমের হাওয়া বইবে। হালকা শীতল হাওয়ায় তাপমাত্রা নামবে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী তিন দিনে দুই ডিগ্রি তাপমাত্রা নামতে পারে। শুক্রবার থেকে ফের সামান্য বাড়বে তাপমাত্রা। সপ্তাহের শেষে অনেকটাই  চড়তে পারে পারদ।     

উত্তরবঙ্গের তাপমাত্রা এক নজরে

আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তরবঙ্গে আপাতত বৃষ্টি নেই। শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে। বৃহস্পতি ও শুক্রবার দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আগামী তিন দিন তাপমাত্রা সামান্য কমবে। শুক্রবারের পর সামান্য বাড়তে পারে তাপমাত্রা। রবিবার থেকে ক্রমশ চড়বে পারদ। 

কলকাতার আবহাওয়া 

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, কলকাতায় মঙ্গলবার  পরিষ্কার আকাশই থাকবে। আগামী তিনদিন তাপমাত্রা সামান্য কমবে। শুক্রবার থেকে ক্রমশ বাড়বে উষ্ণতা। সকালে মনোরম পরিবেশ থাকলেও বেলা বাড়লে গরম বাড়বে।

  • কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি।
  • গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম।   আগামী ৭ দিন কেমন থাকবে কলকাতার তাপমাত্রা ? দেখুন আইএমডির সাইট থেকে । 
    7 Day's Forecast
    DateMin TempMax TempWeather
    05-Mar21.032.0
    Mainly Clear sky
    06-Mar21.031.0
    Mainly Clear sky
    07-Mar22.031.0
    Partly cloudy sky
    08-Mar21.031.0
    Mainly Clear sky
    09-Mar22.031.0
    Mainly Clear sky
    10-Mar23.032.0
    Mainly Clear sky 

     

    আরও পড়ুন: 'ভোটার তালিকা থেকে কেন মৃত ব্যক্তিদের বাদ হয়নি?' কমিশনের প্রশ্নের মুখে জেলাশাসকরা           

    আবহাওয়া দফতরের পূর্বাভাস, পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হওয়ার সংঘাতে চলতি মাসে নিয়মিতভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়ে থাকে। এ বছর মার্চ মাসে সারা দেশেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পরিমাণ বেশি হবে। পশ্চিমী ঝঞ্ঝার সংখ্যা বেশি থাকবে বলেই এবার বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা মার্চে।