কলকাতা : উত্তরবঙ্গে শুরু হয়েছে বর্ষার বৃষ্টি। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃ্ষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া দফতর। ভোট গণনার সপ্তাহের শুরু, সোমবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

গরম বাড়বে না কমবে ?

ভোটের ৭ দফায়  ক্রমে ক্রমেই উত্তাপ বেড়েছে। আর এবার বুধবার থেকে দক্ষিণবঙ্গ জুড়েই গরম বাড়ার আশঙ্কা করছে আবহাওয়া দফতর। তবে সারা ভারতের পরিপ্রেক্ষিতে আস্তে আস্তে কমবে তাপপ্রবাহের দাপট। 

আজ কোথায় কোথায় বৃষ্টি ?

আবহাওয়া দফতর জানাচ্ছে, সোমবার দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়-বৃষ্টি হবে। মঙ্গলবারও সেই সিলসিলা জারি থাকবে। মঙ্গলবার ভোট গণনার দিন উপকূলের জেলার সঙ্গে ঝড়বৃষ্টির আশঙ্কা বাড়বে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা,দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি,  পূর্ব বর্ধমান, বীরভূম,নদিয়া এবং মুর্শিদাবাদে। সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কয়েকটি জেলায় বৃষ্টির সঙ্গে বইবে তুফানি হাওয়া।        

বর্ষা প্রবেশ করেছে কেরলে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণের রাজ্যে, লাক্ষাদ্বীপ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। তামিলনাড়ুতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার থেকে। ভারী বৃষ্টি হবে আসাম মেঘালয় এবং অরুণাচল প্রদেশে। 

তাপপ্রবাহ থেকে সাময়িক বিরতি ?

তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে রাজস্থান হরিয়ানা দিল্লি ও উত্তরপ্রদেশের কিছু অংশে। তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে পাঞ্জাব, হরিয়ানা, চন্ডীগড়ে। পাঞ্জাব, হরিয়ানা, চন্ডীগড় ও দিল্লিতে রাতও হবে গরম। তবে তাপমাত্রা সামান্য কমলেও, তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে দিল্লি, , উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, কঙ্কন, গোয়া, সৌরাষ্ট্র ও কচ্ছে। 

আগামী ৭ দিন কলকাতার তাপমাত্রা, আইএমডি সূত্রে 

7 Day's Forecast
DateMin TempMax TempWeather
03-Jun27.036.0
Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
04-Jun28.037.0
Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
05-Jun29.037.0
Partly cloudy sky with possibility of development of thunder lightning
06-Jun29.037.0
Partly cloudy sky with possibility of development of thunder lightning
07-Jun29.037.0
Partly cloudy sky
08-Jun29.037.0
Partly cloudy sky
09-Jun29.037.0
Partly cloudy sky

Special FD: ৬৬৬ দিনের বিশেষ স্কিম নিয়ে এল এই সরকারি ব্যাঙ্ক, আপানি পাবেন ৭.৯৫ শতাংশ সুদ 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে