সঞ্চয়ন মিত্র, কলকাতা : শনিবারও রাজ্যে ঝড়-বৃষ্টির পরিস্থিতি। রবিবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রাজ্যে অনেকটাই কমে যাবে । বাড়বে তাপমাত্রা। রবিবার থেকে  চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে।

দক্ষিণবঙ্গে শনিবার ঝড়বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শনিবার  বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। বেলা যত বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি ও গরম কিছুটা থাকবে। বিকেল বা সন্ধে থেকে দমকা ঝড় হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গে। রবিবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।

উত্তরবঙ্গে হালকা বৃষ্টি

উত্তরবঙ্গে উপরের দিকের পাঁচ জেলাতে হালকা বৃষ্টি চলবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং সহ পার্বত্য এলাকায়। আলিপুরদুয়ার কোচবিহার জেলায়  বৃষ্টি কিছুটা বেশি হবে আগামী ২৪ ঘন্টায়। 

কলকাতায় কেমন আবহাওয়া

কলকাতায় আংশিক মেঘলা আকাশ।  বেলা বাড়লে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। আজও ঝড় বৃষ্টির সম্ভাবনা। কাল থেকে বাড়বে তাপমাত্রা। কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। 

আরও পড়ুন :

ভুল সময়ে জল পান করলে একাধিক রোগের ঝুঁকি, সঠিক ক্ষণ কখন ?

7 Day's Forecast
DateMin TempMax TempWeather
27-May25.033.0
Rain or Thundershowers with strong gusty winds
28-May26.035.0
Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
29-May27.036.0
Partly cloudy sky
30-May27.037.0
Partly cloudy sky
31-May28.038.0
Partly cloudy sky
01-Jun28.038.0
Mainly Clear sky
02-Jun28.038.0

Mainly Clear sky

 

এদিকে তাপমাত্রার হেরফেরে  জ্বর, সর্দি, কাশির মতো উপসর্গ দেখা দিচ্ছে। শিশুরা তো বটেই, জ্বর-কাশি থেকে রেহাই পাচ্ছেন না বয়স্করাও। আবহাওয়ার এই রকমফের দেখে রোগ-জ্বর বালাই সম্পর্কে সতর্ক থাকতে বলছেন চিকিত্‍সকরা। কাশি হলে কমতে সময় লেগে যাচ্ছে অনেক দিন। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এই সময় বাড়তি সতর্কতা ও যত্ন প্রয়োজন বলে পরামর্শ দিচ্ছেন চিকিত্‍সকরা।