অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: তপ্ত গরমে স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দফতর (Weather Updates)। চৈত্র মাসের গরমে (Summer Heat) রীতিমতো হাঁসফাঁস পরিস্থিতি শহর থেকে জেলায়। বেলা বাড়তেই গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকছে। শনিবার কলকাতা (Kolkata), হাওড়া (Howrah), হুগলি (Hooghly), উত্তর চব্বিশ পরগনা (North 24 Paragana), পশ্চিম মেদিনীপুর (Pashchim Medinipur), পশ্চিম বর্ধমান (Pashchim Burdwan), পুরুলিয়া (Purulia), বাঁকুড়া (Bankura) এবং বীরভূম (Birbhum) জেলাতে সতর্কতা গরম ও অস্বস্তিকর আবহাওয়ার।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে (South Bengal) বাড়ছে তাপমাত্রা। শুষ্ক আবহাওয়া, গরম সঙ্গে অস্বস্তিও আছে । পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছবে। উত্তরবঙ্গেও সামান্য তাপমাত্রা বাড়তে পারে। দক্ষিণবঙ্গে আজ ও কাল মূলত পরিষ্কার আকাশ। কোথাও আংশিক মেঘলা আকাশ। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। গরম চরম বাড়বে। শনিবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া।
কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা?
কলকাতা ও হাওড়া: বিকেলের পর হালকা থেকে মাঝারি বৃষ্টি।
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা: উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাস ও ঝোড়ো হাওয়ার সতর্কতা।
পূর্ব ও পশ্চিম মেদিনীপুর: ভারী বৃষ্টির সম্ভাবনা।
নদিয়া ও মুর্শিদাবাদ: কালবৈশাখী ঝড়ের হাই অ্যালার্ট।
আরও পড়ুন, এপ্রিলে যুব সাথী নতুন করে টাকা দেওয়া হচ্ছে? কারা কারা আগে পেতে পারে?
রবিবার থেকে বুধবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে। রবিবার ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলাতে কালবৈশাখীর সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টি। মঙ্গলবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে। কালবৈশাখীর সম্ভাবনা পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া জেলায়। বাকি সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে আজ ও কাল ঝড়বৃষ্টির সম্ভাবনা কম। তাপমাত্রা বাড়তে পারে। বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে উপরের দিকের পাঁচ জেলায়।
| জেলা | বৃষ্টির ধরন | ঝড়ের গতিবেগ | সতর্কবার্তা |
| কলকাতা | বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি | ৫০-৬০ কিমি/ঘণ্টা | হলুদ সতর্কতা |
| বাঁকুড়া | শিলাবৃষ্টি (Hailstorm) | ৬০-৭০ কিমি/ঘণ্টা | কমলা সতর্কতা |
| দার্জিলিং | বিক্ষিপ্ত বৃষ্টি | ৩০-৪০ কিমি/ঘণ্টা | সতর্কতা |
আবহাওয়া দফতরের সতর্কতা
রবিবার থেকে বুধবার ফের বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। সোমবার ও বুধবার ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে।
