হরিরামপুর : 'তোমার মুখ দেখবে আর ভোট কাটবে।' হরিরামপুরের সভা থেকে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নির্বাচনী সভা থেকে ফের একবার বিজেপির বিরুদ্ধে সুর চড়ান তৃণমূলনেত্রী। পাশাপাশি, নিশানা করলেন বিজেপি নেতৃত্বকে। মমতা বলেন, "চক্রান্তের খেলা বুঝে নেব। খেলা হবে। দুরন্ত খেলা, দুর্দান্ত খেলা। বিজেপিকে শূন্য করে দিন। বাংলাকে পুণ্য করে দিন। বাংলাকে টার্গেট করলে আমরা আগামী দিনে দিল্লিকে টার্গেট করব। আর বলি, ও মোটা ভাই, যতই চক্রান্ত করো ভাই, জেনো রেখো, তোমার মুখ দেখবে আর ভোট কাটবে।" রাজনৈতিক ওয়াকিবহাল মহলের দাবি, নাম করে করে তৃণমূলনেত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করেছেন।

Continues below advertisement

সম্প্রতি ঘটে যাওয়া মালদার ঘটনা তুলেও সরব হন তৃণমূলনেত্রী। তিনি বলেন, "বাংলার বদনাম করা ? বাংলাকে অসম্মান করা ? এই সুযোগে সংখ্যালঘুদের ক্ষেপিয়ে দিয়ে তাদের ওপর NIA-CBI দিয়ে, ইডি দিয়ে অত্যাচার করা ? আউটসাইডার, গুজরাত থেকে আসছে বাসে করে। আমি ভয়েস রেকর্ড পেয়েছি। কেন আমাদের সবাইকে চেঞ্চ করেছে জানেন ? যাতে বর্ডারে কেউ আটকাতে না পারেন। ওরা টাকা নিয়ে আসবে। সিআইপিএফের গাড়ি করে টাকা আসছে। আর কোথায় কোথায় যাচ্ছে আমি জানি, আমার কাছে রেকর্ড আছে। আমি টাইমলি এক্সপোজ করব।" Mamata Banerjee on Malda Mothabari Incident

মোথাবাড়িতে অশান্তির ঘটনায় পুলিশের জালে মূল প্ররোচনাকারী আইনজীবী মোফাক্কারুল ইসলাম। প্রথমে বাগডোগরা বিমানবন্দর থেকে তাঁকে পাকড়াও করে CID। পরে ADG উত্তরবঙ্গ তাঁকে গ্রেফতারের কথা জানান। বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেফতার মোফাক্কারুলের এক সহযোগী এক্রামুল বাগানি। মোথাবাড়িকাণ্ডে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে মোফাক্কারুলের একাধিক ভিডিও। কালিয়াচক ২ নম্বর বিডিও অফিসে অশান্তির সময় গাড়ির মাথায় উঠে বক্তৃতা দিতে দেখা গেছে মোফাক্কারুলকে। পুলিশের দাবি, মোফাক্কারুলই ঘটনার মূল প্ররোচনাকারী। পুলিশ জানিয়েছে, কালিয়াচক ২ নম্বর বিডিও অফিসের সামনে উস্কানিমূলক ভাষণ দেন মোফাক্কারুল। সেই সময় তাঁর সঙ্গে ছিলেন বাগডোগরা বিমানবন্দরে ধৃত সহযোগী এক্রামুলও। West Bengal Election 2026

Continues below advertisement

এই ঘটনা নিয়ে মমতা বলেন, "বাগডোগরা দিয়ে পালাচ্ছিল। মুম্বই থেকে এসেছিল। মুম্বই থেকে বিজেপি ধার করে ওই মিম-কে নিয়ে এসেছে। আইএসএফ ওদের সঙ্গে, কংগ্রেসেরও উস্কানি আছে। বিজেপিরও উস্কানি আছে। বিহারে এরা ভোট কেটে বিজেপিকে জিতিয়েছিল। বিজেপির টাকায়। পরশুও যে দাঙ্গা করেছিল, সেটাও এরাই করেছিল।"