সঞ্চয়ন মিত্র, কলকাতা : বসন্তের রেশ কোকিলের ডাকে, প্রকৃতির রঙে, মৃদুমন্দ হাওয়ায়। আবহাওয়া দফতর বলছে, বাতাসে জলীয় বাষ্প কমেছে, আবহাওয়া মূলত শুষ্কই।  সকাল ও সন্ধ্যায় আবহাওয়া মনোরমই থাকবে। তবে বেলা বাড়লে গরম বাড়বে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। দক্ষিণবঙ্গে পরিষ্কার আকাশ থাকবে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই মনে করছে আবহাওয়া দফতর ।

কলকাতায় এখনও সহনীয় গরম। বসন্তের রেশ কংক্রিটের শহরেও।  সকাল ও সন্ধ্যার আবহাওয়া মোটের উপর মনোরমই। সকালের দিকে আরাম দিচ্ছে  হালকা উত্তর-পশ্চিমের হাওয়া। আবহাওয়া দফতর জানাচ্ছে, সোমবার থেকে ফের বাড়বে তাপমাত্রা। এই সপ্তাহে বেশ কিছুটা বেড়ে যেতে পারে গরম। রাজ্যের কয়েকটি জেলায় তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে।

কলকাতায় সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। রবিবাক বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম। 

কলকাতায় দিনভর পরিষ্কার আকাশ থাকবে। সকালে ও সন্ধ্যায় হালকা শীতের আমেজ টের পেতে পারে শহরবাসী। তবে বেলা বাড়লে গরম বাড়বে। সপ্তাহের শুরু থেকেই ক্রমশ বাড়বে তাপমাত্রা। আগামী বৃহস্পতি শুক্রবারের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে কলকাতাতেও !  আবহবিদদের অনুমান, বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার অথবা শুক্রবার মেঘলা আকাশ ও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।

উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। বুধবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যের উত্তরের জেলাগুলিতে। দার্জিলিং ও কালিম্পং এর পার্বত্য এলাকা এবং মালদা ও দিনাজপুরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার থেকে তাপমাত্রা ক্রমশ বাড়বে। 

আগামী ৭ দিন কলকাতা শহরে আবহাওয়ার হাল হকিকত কেমন হবে, জানাল IMD.

টেবিল সূত্র : IMD র ওয়েবসাইট 

7 Day's Forecast
DateMin TempMax TempWeather
11-Mar22.032.0
Mainly Clear sky
12-Mar23.033.0
Mainly Clear sky
13-Mar24.034.0
Partly cloudy sky
14-Mar24.034.0
Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
15-Mar24.034.0
Partly cloudy sky with possibility of rain or Thunderstorm
16-Mar24.034.0
Partly cloudy sky

আরও পড়ুন :        

 'শাহজাহানের মাসি...সুকান্ত আর শুভেন্দু আপনাকে তাড়া করবে' শুভেন্দুর হুঙ্কার