অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : শহরে ফের শীতের আমেজ। পারদ ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আজ রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৫ ডিগ্রি কম। প্রসঙ্গত উল্লেখ্য, প্রায় ১৪ দিন পর গতকাল কলকাতার তাপমাত্রা নেমেছিল ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ জানুয়ারিও ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই ছিল কলকাতার তাপমাত্রা। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ বজায় থাকবে বলে খবর। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে আগামী কয়েকটিন। আজও সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকবে বলেই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। 

Continues below advertisement

আর ২ থেকে ৩ দিন এরকম আবহাওয়া থাকবে। অর্থাৎ শীতের আমেজ বজায় থাকবে আর দুই-তিনদিন। বাতাসে শিরশিরানি, কিছুটা পারদ পতন অনুভব করার সুযোগ থাকছে এই কয়েকদিনে। চলতি বছর ভালই ঠান্ডা পড়েছে পশ্চিমবঙ্গে। গত ২৪ জানুয়ারি শেষবার দেখা গিয়েছিল যে, তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস্রে ঘরে পৌঁছেছে। এরপর গতকাল প্রায় ১৪ দিন পর ফের তাপমাত্রা নেমেছিল ১৪- র কোঠায়। তা আজও অব্যাহত রয়েছে। ২৪ জানুয়ারির পর কিন্তু তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছিল। তবে গতকাল এবং আজ শীতের আমেজ কিছুটা অনুভূত হয়েছে। বেলা বাড়লে যদিও গরম বাড়ছে। সেই সময় সেভাবে ঠান্ডা অনুভূত হচ্ছে না। তবে গত ২ দিনে তাপমাত্রা ১৪- র কোঠায় যাওয়ার পর দেখা গিয়েছে তা স্বাভাবিকের থেকে আড়াই ডিগ্রি কম। জানুয়ারির ২৪ তারিখের পর ফের ফেব্রুয়ারির ৭ এবং ৮ তারিখে বেশ কিছুটা ঠান্ডা অনুভূত হয়েছে। ঠান্ডার আমেজ ফিরে এসেছে। তবে এই রকমের আবহাওয়া আর ২-৩ দিন বজায় থাকার আভাস দিয়েছে আবহাওয়া দফতর। 

আগামী ৭ দিন প্রধানত শুষ্ক আবহাওয়া দেখা যাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা আপাতত এক সপ্তাহ নেই এই রাজ্যে। আগামী চারদিনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় রাতের তাপমাত্রা অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না। তবে তার পরবর্তী তিনদিনে ধীরে ধীরে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বিদায় বেলায় জমিয়ে উত্তুরে হাওয়ার প্রভাব রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। কলকাতার পাশাপাশি উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও শীতের আমেজ বজায় রয়েছে। তার সঙ্গে রয়েছে কুয়াশার দাপট। আগামী কয়েকদিন এই তাপমাত্রা বজায় থাকবে বলেই আবহাওয়া দফতর সূত্রে খবর। 

Continues below advertisement