কলকাতা:আজ দুই বঙ্গেই হলুদ সতর্কতা, দুর্যোগের প্রবল আশঙ্কা ! ঝমঝমিয়ে বৃষ্টি রাজ্যের বহু জেলায়। রবিবারে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এবং এই বৃষ্টি চলবে প্রায় মঙ্গলবার অবধি।
আরও পড়ুন, কবে ভোট ঘোষণা ? কবে ভোট, ক'দফায় ভোট হবে পশ্চিমবঙ্গে ?
রবিবার থেকে রাজ্যে বৃষ্টির স্পেল। আজ ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে। কাল পরশু শুষ্ক আবহাওয়া দক্ষিণবঙ্গে। তাপমাত্রা বাড়তে পারে। রবিবার থেকে মেঘলা আকাশের কারণে ফের নামতে পারে দক্ষিণবঙ্গের তাপমাত্রা।বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত। সেই ঘূর্ণাবর্ত থেকে অক্ষরেখা। এর প্রভাবেই জলীয় বাষ্প ঢুকছে। দক্ষিণবঙ্গে সকালে মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে।IMD সূত্রে খবর, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের দুই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ৪০ থেকে ৫০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। হলুদ সতর্কতা থাকছে আগামী সোমবারেও। মঙ্গলবার অবধি দুর্যোগের আশঙ্কা রয়েছে।
৫০ কিলোমিটার গতি বেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। বাকি জেলা তো বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি। রবিবার থেকে ফের বাড়বে বৃষ্টি। কলকাতায় মেঘলা আকাশ এর সম্ভাবনা। পরে আংশিক মেঘলা আকাশ হতে পারে। বৃষ্টির সম্ভাবনা কমবে। শুষ্ক আবহাওয়া ফিরবে। শনিবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া।রবিবারে ফের হাওয়া বদল। রবিবার থেকে মঙ্গলবার এর মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকবে। শীতের অনুভূতি উধাও। উষ্ণতার ছোঁয়া শহরে। আগামী দু-দিন তাপমাত্রা বাড়বে। আগামী তিন দিনে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে সোমবার থেকে ফের তাপমাত্রা কমতে পারে।
