রুমা পাল, শিবাশিস মৌলিক ও বিটন চক্রবর্তী, কলকাতা: রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করা হবে। এবার রাজ্যে ভোট হতে পারে ২ দফায়। ১৫ এপ্রিলের পরে ভোট শুরু হবে, শেষ হবে ৩০ এপ্রিলের আগেই। নির্বাচন কমিশন সূত্রে এমনই খবর পাওয়া গেছে। অন্যদিকে, সূত্রের খবর, বিবেচনাধীন তালিকায় থাকা ৬০ লক্ষের মধ্যে এখনও পর্যন্ত ১৫ লক্ষের আবেদনের নিষ্পত্তি করা গেছে।

Continues below advertisement

আরও পড়ুন,  এখনও পর্যন্ত ১৫ লক্ষ বিবেচনাধীন ভোটারের নিষ্পত্তি, কবে প্রকাশ হতে পারে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট ?

Continues below advertisement

নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ সদ্য় রাজ্য় থেকে ঘুরে গেছে। আগেই রাজ্যে এসে গেছে কেন্দ্রীয় বাহিনী! এবার বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণার পালা।তার জন্য় আর বেশিদিন অপেক্ষা করতে হবে না রাজ্য়বাসীকে। সূত্রের খবর, রবিবার থেকে মঙ্গলবারের মধ্যেই বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যেতে পারে। তাহলে কবে বিধানসভা ভোটের লাইনে দাঁড়াতে হবে রাজ্য়বাসীকে? সূত্রের খবর, পয়লা বৈশাখের পর এরাজ্য়ে বিধানসভা ভোট শুরু হতে পারে। এপ্রিল মাস শেষ হওয়ার আগেই তা মিটে যেতে পারে। এবার সবথেকে বড় প্রশ্ন - ভোট হবে ক'দফায়? সূত্রের খবর, এবার পশ্চিমবঙ্গে ২ থেকে ৩ দফাতেই বিধানসভা ভোট হতে পারে।  ভোট ঘোষণার দিন যত এগিয়ে আসছে, একটা প্রশ্ন ততই জোরালো হচ্ছে। SIR-এর চূড়ান্ত তালিকায় 'বিবেচনাধীন' ভোটারদের কী হবে? ২৮ ফেব্রুয়ারি প্রথম দফায় যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়, সেখানে ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারকে বিবেচনাধীন হিসেবে রাখা হয়েছিল।কমিশন সূত্রে খবর, শুক্রবার সন্ধে পর্যন্ত ১৫ লক্ষ 'বিবেচনাধীন' ভোটারের নিষ্পত্তি করা গেছে। এখনও ৪৫ লক্ষের বেশি 'বিবেচনাধীন' ভোটারের ভাগ্য নির্ধারণ বাকি।নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামী সপ্তাহে প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে। ভোট ঘোষণার দিন যখন এগিয়ে আসছে, ততই প্রশ্ন উঠছে এখনও 'বিবেচনাধীন' ভোটারদের কী হবে? সবার ভাগ্য় নির্ধারণের আগেই কি ভোট হয়ে যাবে? মঙ্গলবারই সুপ্রিম কোর্টের শুনানিতে এই প্রসঙ্গটি তোলেন রাজ্য সরকারের আইনজীবী। তাতে প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, ভোট ঘোষণা হোক, তখন কত সংখ্য়ক নিষ্পত্তি বাকি রয়েছে, তা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।  এদিকে সূত্রের খবর, তৃণমূল প্রার্থী তালিকা কার্যত চূড়ান্ত হয়ে গেছে। ভোটের নির্ঘণ্ট প্রকাশের দিনই বা পরের দিন প্রার্থী ঘোষণা করে দেবে তারা।  অন্যদিকে বিজেপি সূত্রের খবর, তাদেরও প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত। শনিবার ব্রিগেডে সভা করবেন নরেন্দ্র মোদি। সূত্রের খবর, প্রধানমন্ত্রীর সভার পরেই একদফা প্রার্থী তালিকা ঘোষণা করে দিতে পারে বিজেপিও। ISF-এর সঙ্গে জোট করে ভোটে লড়বে বামেরা। তাদের আসন সমঝোতাও প্রায় চূড়ান্ত বলেই সূত্রের খবর।