সঞ্চয়ন মিত্র, কলকাতা : কালীপুজোর আনন্দে বিঘ্ন ঘটায়নি আবহাওয়া। সারাদিন বৃষ্টির দেখা তো মেলেইনি, বরং সকাল থেকেই ছিল চড়া রোদ। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস, ঘূর্ণাবর্ত  তৈরি হয়েছে দক্ষিণ আন্দামান সাগরে। এই ঘূর্নাবর্ত শক্তি বাড়িয়ে মঙ্গলবার নিম্নচাপে পরিণত হবে।                   

আবহাওয়া অফিস জানাচ্ছে, নিম্নচাপ প্রথমে অন্ধ্রপ্রদেশ উপকূলের অভিমুখে এগোবে। বৃহস্পতিবার এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং গতি পরিবর্তন করে ওড়িশা উপকূলের দিকে আসতে পারে। এর প্রভাবে বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে রাজ্যের উপকূলে। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতি ও শুক্রবার।

কোথায় কবে বৃষ্টি ? 

  • বুধবার বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায়।
  • বৃহস্পতি ও শুক্রবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
  • বৃহস্পতি ও শুক্রবার  হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলায়। উত্তরবঙ্গের আবহাওয়াঅন্যদিকে উত্তরবঙ্গে শীতের আমেজ রয়েছে পুরদস্তুর। উত্তরের পার্বত্য জেলাগুলিতে শুরু হয়ে গিয়েছে পর্যটনের আদর্শ মরশুম। পর্যটকদের জন্য সুখবর,  আপাতত তেমন বৃষ্টির সম্ভাবনা নেই দার্জিলিং, কালিম্পংয়ে। শীতের আমেজ ক্রমশ বাড়তে থাকবে। আর সেই সঙ্গে ঝলমলে হবে আবহাওয়া। নভেম্বর মানেই পর্যটকদের ভিড় বাড়বে। ধরা দেবে সূর্যের আলো মাখা কাঞ্চনজঙ্ঘা।
  • কলকাতার আবহাওয়াকলকাতায় পরিষ্কার আকাশই থাকবে। সকালে ও সন্ধ্যায় খুব হালকা শীতের আমেজ বোঝা যেতে পারে। মঙ্গলবার থেকে হাওয়া বদল হতে পারে। বাড়বে রাতের তাপমাত্রা। সেই সঙ্গে মেঘলা আকাশের সম্ভাবনা। বৃহস্পতি ও শুক্রবার মেঘলা আকাশ ও দু এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২১.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক তাপমাত্রার থেকে ১ ডিগ্রি বেশি। রবিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ১ ডিগ্রি কম। 
  • আগামী ৭ দিন কেমন থাকবে কলকাতার তাপমাত্রা সূত্র : https://city.imd.gov.in/
  • 7 Day's Forecast
    DateMin TempMax TempWeather
    13-Nov22.030.0
    Partly cloudy sky
    14-Nov22.030.0
    Partly cloudy sky
    15-Nov24.029.0
    Partly cloudy sky
    16-Nov24.028.0
    Generally cloudy sky with Light rain
    17-Nov24.029.0
    NA
    18-Nov22.030.0
    Partly cloudy sky
    19-Nov22.030.0

    Partly cloudy sky