কলকাতা : পশ্চিমবঙ্গে আবারও বৃষ্টি ও ঝড়ের পরিস্থিতি। India Meteorological Department-এর IMD Kolkata জানিয়েছে, আগামী কয়েকদিন রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা প্রবল। 

Continues below advertisement

আবহাওয়া দফতরের বুলেটিন অনুসারে, উত্তরবঙ্গের কোচবিহার জেলার এক বা দুটি স্থানে শিলাবৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার বেশিরভাগ স্থানে অতি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এক বা দুটি স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গের কয়েকটি স্থানে অতি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।  

দক্ষিণবঙ্গের আবহাওয়া                    

Continues below advertisement

শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলির অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রসহ বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি এবং হাওড়া জেলার এক বা দুটি স্থানে । চমকাতে পারে বিদ্যুৎ, বইতে পারে দমকা হাওয়া । বাতাসের গতিবেগ ৬০-৭০ কিমি/ঘণ্টা পর্যন্ত হতে পারে। সন্ধের দিকে শিলাবৃষ্টিসহ বজ্রঝড় হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলীয় জেলাগুলির এক বা দুটি স্থানে দুর্যোগের প্রবল সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া                       

উত্তরবঙ্গের সব জেলার অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার এক বা দুটি স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত (০৭-২০ সেমি) এবং দার্জিলিং, কালিম্পং ও কোচবিহার জেলার এক বা দুটি স্থানে ভারী বৃষ্টিপাত (০৭-১১ সেমি) হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলার এক বা দুটি স্থানে শিলাবৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলির এক বা দুটি জায়গায় বজ্রঝড়, বিদ্যুৎ চমক এবং দমকা হাওয়া (গতিবেগ ঘণ্টায় ৫০-৬০ কিমি পর্যন্ত) বইয়ার সম্ভাবনা রয়েছে।

মৎস্যজীবীদের সতর্কতা 

২০ ও ২১ মার্চ উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূল বরাবর ও তার আশেপাশে মাঝে মাঝে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বইবার এবং ঘণ্টায় ৬০ কিমি পর্যন্ত বেগে বাতাস বইবার প্রবল সম্ভাবনা রয়েছে। জেলেদের ২০ ও ২১শে মার্চ, ২০২৬ তারিখে পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূল বরাবর ও তার আশেপাশে সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।