সঞ্চয়ন মিত্র, কলকাতা :  তীব্র দহনে পুড়ছে দক্ষিণবঙ্গ ( South Bengal ) । আকাশে মেঘের ছিটেফোঁটাও নেই। চাতকের মতো একফোঁটা বৃষ্টির অপেক্ষায় রাজ্যবাসী। এরই মধ্যে শান্তি পেল পাহাড়। দার্জিলিং ( Darjeeling ) পাহাড়ে নামল স্বস্তির বৃষ্টি।

তৃষ্ণা মিটবে সমতলের ?

গরমে হাঁসফাঁস কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। কয়েকদিন ধরে দার্জিলিংয়েও চালাতে হচ্ছিল ফ্যান। উত্তরের পাহাড়েও একটুও স্বস্তি ছিল না দিনের বেলায়। অবশেষে পর্যটক - ঠাসা পাহাড়ি শহরে নামল এক পশলা বৃষ্টি। কিন্তু কবে তৃষ্ণা মিটবে সমতলের ? এই প্রশ্নটাই এখন রাজ্যবাসীর।  আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আরও ৩দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে চলবে তাপপ্রবাহ। দার্জিলিং, কালিম্পঙে হালকা বৃষ্টি হবে। তবে এখনই গরম থেকে রেহাই নেই দক্ষিণের। তাপপ্রবাহের সতর্কতা বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রামে । তীব্র হবে গরম। তবে একটাই ক্ষীণ আশা , শনিবারের পর থেকে আবহাওয়া পরিবর্তন ঘটতে পারে।  দক্ষিণবঙ্গের কিছু জায়গায় হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।   এক নজরে দেখে নিন কেমন থাকবে কলকাতার পরিস্থিতি ?

7 Day's Forecast
DateMin TempMax TempWeather
19-Apr29.039.0
Mainly Clear sky
20-Apr29.040.0
Heat Wave
21-Apr29.040.0
Heat Wave
22-Apr29.039.0
Partly cloudy sky
23-Apr28.038.0
Partly cloudy sky
24-Apr28.039.0
Mainly Clear sky
25-Apr28.038.0
Partly cloudy sky with possibility of rain or Thunderstorm

কিছুটা স্বস্তি দিয়ে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, শনিবার দক্ষিণবঙ্গের ৮টি জেলায় হালকা বৃষ্টি হতে পারে। শুক্রবার, শুধুমাত্র পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা থাকবে। বাকি জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। শুক্রবারই আবহাওয়ার বদল হতে পারে উপকূলের জেলাগুলিতে। আংশিক মেঘলা আকাশ ও বজ্রবিদ্যুৎ-সহ ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কিছু জায়গায়। অন্যদিকে, আজ থেকেই দার্জিলিংয়ে আবহাওয়া বদল। দার্জিলিং ও কালিম্পং জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।  আরও পড়ুন :

নামবে তাপমাত্রা, হালকা বৃষ্টিতে ভিজতে পারে পাহাড়

কলকাতায় আজ কেমন আবহাওয়া 

কলকাতায় মূলত পরিষ্কার আকাশ। তাপমাত্রা আজ কিছুটা কম থাকলেও আগামীকাল সামান্য বাড়তে পারে। জলীয় বাষ্প থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি ও থাকবে। শনিবার আংশিক মেঘলা আকাশ হতে পারে তবে বৃষ্টির সম্ভাবনা রবিবার থেকে মঙ্গলবার এর মধ্যে। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় তিন ডিগ্রি বেশি।