সঞ্চয়ন মিত্র, কলকাতা : বৃহস্পতিবার সকাল থেকেই মেঘের আড়ালে ঢাকা পড়়েছিল সূর্য। মাঝ সন্ধেতেই এল ঝেঁপে বৃষ্টি। বসন্তের সন্ধেয় বেশ কিছুক্ষণ চলল মেঘের তর্জন-গর্জন। বৃহস্পতির পর আজ শুক্রবারও আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছে আবহাওয়া দফতর। সেই সঙ্গে  ৪-৫টি জেলায় শিলাবৃষ্টিও হতে পারে বলে পূর্বাভাস।

শুক্র - শনি - রবি কোথায় কখন বৃষ্টি ?

দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আজ আংশিক মেঘলা আকাশ থাকবে। উপকূলের জেলা সহ দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার বৃষ্টি কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস । আবহাওয়ার গতিপ্রকৃতি বলছে,  দক্ষিণবঙ্গে মঙ্গলবার পর্যন্ত টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

বৃহস্পতিবার, বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি  হতে পারে উপকূলের জেলাগুলিতে। বাকি জেলায় আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম। মূলত পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা বেশি। শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার পশ্চিমের জেলায় বৃষ্টি বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া এবং ঝাড়গ্রামে। উত্তরবঙ্গে কোথায় কোথায় বৃষ্টি ?

উত্তরবঙ্গে ঠান্ডার রেশ এখনও কাটেনি । এবার দোসর হল বৃষ্টি। উত্তরবঙ্গে দার্জিলিং জেলার পার্বত্য এলাকায় রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। শুক্রবার হালকা মাঝারি বৃষ্টি হবে কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায়।  কলকাতার আবহাওয়া

কলকাতা রাত ও দিনের তাপমাত্রা অনেকটাই কমল বৃষ্টির জেরে। আংশিক মেঘলা আকাশ থাকবে এদিন। বাতাসে জলীয় বাষ্পর মাত্রা বেশি। আজ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে শহরের বিভিন্ন জায়গায়। শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। কলকাতায় আশুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বৃহস্পতিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।  

আরও পড়ুন, সন্দেশখালিতে অ্যাকশনে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, 'কড়া ব্যবস্থা'র হুঁশিয়ারি

আগামী ৭ দিন কলকাতার আবহাওয়া কেমন থাকবে , দেখুন সরাসরি https://city.imd.gov.in/ - র সাইট থেকে

7 Day's Forecast
DateMin TempMax TempWeather
23-Feb21.029.0
Partly cloudy sky with possibility of development of thunder lightning
24-Feb22.029.0
Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
25-Feb21.029.0
Mainly Clear sky
26-Feb22.030.0
Mainly Clear sky
27-Feb22.028.0
Partly cloudy sky
28-Feb22.031.0
Mainly Clear sky
29-Feb21.032.0
Mainly Clear sky