সঞ্চয়ন মিত্র, কলকাতা :  সরস্বতী পুজোর আগে কি পাকাপাকি ভাবে বিদায় নিয়ে নেবে শীত? তাপমাত্রার বাড়বৃদ্ধি দেখে তেমনটা ধারণা করা দোষের নয় ! তবে আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রার ওঠানামা চলবে। তবে জাঁকিয়ে শীতের সম্ভাবনা আর নেই। শীতের আমেজ সামান্য ফিরতে পারে সপ্তাহের শেষে।

তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমতে পারে শিগগিরিই

দক্ষিণবঙ্গে আগামী দুদিন সকালে হালকা কুয়াশা থাকবে। বেলা বাড়লে আকাশ হবে পরিস্কার । কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস সত্যি হলে, বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। আপাতত আগামী তিনদিন তাপমাত্রা সামান্য কমবে। শনিবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শনি ও রবিবার শীতের আমেজ থাকলেও সোমবার থেকে ফের বাড়বে তাপমাত্রা। আবার মেঘলা আকাশের সম্ভাবনা। 

তুষারপাতের সামান্য সম্ভাবনা দার্জিলিংয়ে

দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা। দার্জিলিংয়ে বৃষ্টি চলবে। বাকি জেলায় শুষ্ক আবহাওয়া। তবে আংশিক মেঘলা আকাশ কোথাও এবং সকালের দিকে কুয়াশার প্রভাব থাকবে। বৃহস্পতিবার কুয়াশার দাপট বেশি হওয়ার সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে। বিশেষ করে মালদা ও দুই দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা।

কলকাতার তাপমাত্রা

সামান্য কমলেও আজ ২০ ডিগ্রির ওপরেই কলকাতার তাপমাত্রা। কার্যত শীত উধাও। সকালে কুয়াশা। পরে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। তবে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। আজ থেকে শুষ্ক আবহাওয়া। তাপমাত্রা একটু করে কমবে আগামী তিন-চার দিন। সপ্তাহান্তে তাপমাত্রা কিছুটা নামার সম্ভাবনা। তবে ১৫ ডিগ্রি সেলসিয়াস এর নীচে নামার সম্ভাবনা নেই। আগামী সপ্তাহে ফের বাড়বে তাপমাত্রা। 

  • কলকাতায় বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি।
  • মঙ্গলবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক।    আগামী ৭ দিন কেমন থাকবে কলকাতার তাপমাত্রা ? কী জানাচ্ছে মৌসম ভবন ?সূত্র : https://city.imd.gov.in/
    7 Day's Forecast
    DateMin TempMax TempWeather
    07-Feb19.027.0
    Fog/mist in the morning and mainly clear sky later
    08-Feb17.026.0
    Mainly Clear sky
    09-Feb16.025.0
    Mainly Clear sky
    10-Feb16.026.0
    Mainly Clear sky
    11-Feb18.026.0
    Partly cloudy sky
    12-Feb19.027.0
    Partly cloudy sky
    13-Feb19.027.0
    Partly cloudy sky
      আরও পড়ুন :

    'লকেট চট্টোপাধ্য়ায়কে চাপিয়ে দেওয়া চলবে না', পোস্টার দিলেন 'BJP কর্মী'রাই