সঞ্চয়ন মিত্র, কলকাতা : জানুয়ারিতে যেভাবে তাপমাত্রার ঊর্ধ্বগতি দেখা গিয়েছে, তাতে শীত ফেরার আশা প্রায় ক্ষীণ বলেই ধরে নিয়েছে  বঙ্গবাসী ।  পৌষ সংক্রান্তিতে বেশ কিছুটা তাপমাত্রা কমতে পারে বলে মনে করছে আবহাওয়া দফতর। কলকাতার তাপমাত্রা ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। আর তাপমাত্রার এই নিম্নগতি দেখা যেতে পারে বৃহস্পতিবারের পর থেকেই। 

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের পূর্বাভাস, সপ্তাহের শেষে ক্রমশ নামবে পারদ। স্বাভাবিকের থেকে দু তিন ডিগ্রি তাপমাত্রা নেমে যেতে পারে। মোটামুটি হাড় কাঁপাতে পারে কলকাতার শীতও। আবহাওয়ার পূর্বাভাস, এই সপ্তাহে মঙ্গল, বুধ, বৃহস্পতি এই তিন দিনই দক্ষিণবঙ্গে দিন শুরু হবে কুয়াশা দিয়ে। ঘন কুয়াশার সতর্কতা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে।

বিহার সংলগ্ন উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। সকালে কুয়াশা থাকবে, আর বেলা বাড়লে আংশিক মেঘলা থাকবে আকাশ। আবহাওয়া দফতর জানিয়েছে, পূবালী হাওয়ায় ভর করে জলীয় বাষ্প ঢুকছে হু হু করে। আগামী দু'-তিনদিন একই রকম থাকবে তাপমাত্রা। সপ্তাহের শেষ দিকে আবহাওয়ার পরিবর্তন হয়ে আসতে পারে শীতের নতুন স্পেল।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গে আগামী ৪৮ ঘন্টায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে  দার্জিলিং এবং কালিম্পংয়ে। সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। সপ্তাহের শেষ দিকে পারা পতনের সম্ভাবনা উত্তরবঙ্গেও। 

কলকাতার আবহাওয়া

সকালে হালকা মাঝারি কুয়াশা থাকবে। আগামী দুই তিন দিন একই রকম থাকবে তাপমাত্রা। শুক্রবার থেকে উত্তুরে হাওয়ার দাপট বাড়বে। কলকাতায় মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। সোমবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক তাপমাত্রা। 

আজ সারা বাংলার কোথায় কেমন তাপমাত্রা : সূত্র : mausam.imd.gov.in

Date: 2024-01-09
StationMax Temp (oC)Dep. from NormalMin Temp (oC)Dep. from NormalRH at 0830ISTRH at 1730ISTRainfall (mm)
Asansol24.6 (08/01)013.539360 (08/01)NIL
ASHOKNAGAR----14.0------NIL
Baharampur23.6 (08/01)014.029484 (08/01)NIL
Bankura25.1 (08/01)112.119169 (08/01)NIL
Bishnupur25.1 (08/01)1NA----69 (08/01)NA
Burdwan26.4 (08/01)213.028775 (08/01)NIL
Coochbehar23.6 (08/01)112.949792 (08/01)NIL
Darjeeling13.8 (08/01)25.847581 (08/01)NIL
Diamond Harbour26.5 (08/01)215.019683 (08/01)NIL
Digha26.3 (08/01)115.029472 (08/01)NIL
Jalpaiguri23.9 (08/01)112.529379 (08/01)NIL
Kalimpong15.0 (08/01)-19.517365 (08/01)NIL
Kolkata-Alipur24.7 (08/01)016.637574 (08/01)NIL
Kolkata-Dum Dum25.0 (08/01)015.639071 (08/01)NIL
Kolkata-Howrah24.5 (08/01)0NA--9074 (08/01)NIL
Kolkata-Salt Lake25.9 (08/01)--15.5--8367 (08/01)NIL
Krishnanagar23.2 (08/01)-111.618364 (08/01)NIL
Malda22.5 (08/01)013.219371 (08/01)NIL
Maya Bandar28.8 (08/01)023.208675 (08/01)NIL
Midnapore25.0 (08/01)114.619870 (08/01)NIL
MURSHIDABAD23.9 (08/01)--NA------NA
Nancowrie30.5 (08/01)-126.628596 (08/01)1
Port Blair31.4 (08/01)126.036476 (08/01)NIL
PURULIA26.3 (08/01)210.1-28859 (08/01)NIL
RAMSHAI26.2 (08/01)--NA----91 (08/01)NA
RATUA20.7 (08/01)--NA------NA
Siliguri26.2 (08/01)--NA----90 (08/01)NA
Sriniketan24.2 (08/01)012.219070 (08/01)NIL
Sunderban25.0 (08/01)015.009067 (08/01)NIL

আরও পড়ুন :

'পুলিশ হওয়ার স্বপ্ন ছিল', চাকরি দেওয়ার নাম করে টাকা তুলে ধরা পড়ল ভুয়ো সাব ইন্সপেকটর