কলকাতা: এপ্রিলে গরমের দাপটের মধ্যেই ফিরল স্বস্তি কলকাতা-সহ দক্ষিণবঙ্গে।   সন্ধ্যা রাতে আচমকাই শুরু হল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। শোঁ শোঁ করে আওয়াজের সঙ্গে জানলায় ঝাপটা দিচ্ছে ঝোড়ো হাওয়া। সেই সঙ্গে একের পর এক পড়ছে বাজ। যদিও দুর্যোগের কথা আগেই জানান দিয়েছিল হাওয়া অফিস। আর এবার শুরু হল তুমুল ঝড় বৃষ্টি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই।

Continues below advertisement

আরও পড়ুন, "রাজ্য প্রশাসন ব্যর্থ হলে কী করতে হবে জানি..", হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

Continues below advertisement

কী বলছে আবহাওয়া দফতর ? বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির আশঙ্কা কোথায় কোথায় ?

মূলত, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা। এই অক্ষরেখা ছত্তিশগড়ের ওপর দিয়ে গেছে। আর দুর্যোগের আশঙ্কাও তাই বেড়েছে।আবহাওয়া দফতরের তরফে আগেই জানানো হয়েছিল, সোমবার বিকেল বা সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি হতে পারে । দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেও দুর্যোগের প্রবল আশঙ্কা পরিলক্ষিত হয়েছে। হুগলি পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ,পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়াতে ঝড় বৃষ্টির আশঙ্কা বেশি রয়েছে।

কোথায় কোথায় কালবৈশাখীর আশঙ্কা ? ঝড়ের বেগ কেমন থাকবে ? মঙ্গল থেকে বুধবার কেমন আবহাওয়া দক্ষিণবঙ্গে ?

মঙ্গলবার দুর্যোগ বাড়বে। বাঁকুড়া পূর্ব বর্ধমান এবং বীরভূমে শিলাবৃষ্টির পূর্বাভাসও রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে কালবৈশাখীর সম্ভাবনার কথা জানিয়েছে আইএমডি। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড় ও সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতা সহ বাকি সব জেলাতেই ঝড় বৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে।  বুধবার ঝড়-বৃষ্টির পরিমাণ ব্যাপকতা বাড়তে পারে। হতে পারে কালবৈশাখীও।বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। 

উত্তরবঙ্গের ক্ষেত্রেও দুর্যোগের আশঙ্কাবার্তা দিয়েছে আবহাওয়া দফতর, কোন কোন এলাকা প্রবল বর্ষণের আশঙ্কা ?

 অপরদিকে, উত্তরবঙ্গের ক্ষেত্রেও দুর্যোগের আশঙ্কাবার্তা দিয়েছে আবহাওয়া দফতর। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির আশঙ্কা রয়েছে। মঙ্গলবার এবং বুধবার উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি ঝড়-বৃষ্টির সম্ভাবনা। কালবৈশাখীর সম্ভাবনা কিছু এলাকায়। ঝড়ের গতিবেগ ৫০ থেকে ৬০ কিলোমিটার হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি ,কোচবিহার জেলাতে হতে পারে শিলাবৃষ্টি এবং বজ্রপাত। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে।বৃহস্পতিবার ওপরের দিকের পাঁচ জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।