অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: বৃষ্টি দিয়ে শুরু হয়েছে শনিবারের সকাল। আপাতত বৃষ্টি থামার লক্ষণ নেই। বরং আজ আরও কয়েক  পশলা বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর ( IMD)। যে কোনও মুহূর্তে হতে পারে কালবৈশাখী। সেই সঙ্গে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। রবিবার পর্যন্ত ঝড় বৃষ্টি চলবে। সোমবারে থেকে ঝড়বৃষ্টির পরিমাণ ফের কমবে।

Continues below advertisement

আবহাওয়া দফতর জানাচ্ছে,ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। সেখানেও শিলা বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। ঝড় বৃষ্টি উত্তরবঙ্গে উপরের পাঁচ জেলায় বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত। শুক্রবার ফের বাড়বে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা।

কেন এই পরিস্থিতি? 

Continues below advertisement

আবহাওয়া দফতর দুপুরের আপডেটে জানাচ্ছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্পে ঢুকেছে বঙ্গে। একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে। জম্মু-কাশ্মীর থেকে ছত্তীসগড় পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে আজকের দিনে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। দক্ষিণবঙ্গে আজ কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে।

কোথায় কোথায় বৃষ্টি হতে পারে?

এর জেরে পূর্ব বর্ধমান , হুগলি, বাঁকুড়া , পুরুলিয়া , নদিয়া , মুর্শিদাবাদ জেলাতে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বইবে। সঙ্গে শিলা বৃষ্টির আশঙ্কা রয়েছে। বজ্রপাতের বিষয়েও সকলকে সতর্ক করেছে আবহাওয়া দফতর।  কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইবে। হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি।

রবিবার কেমন থাকবে আবহাওয়া ? 

রবিবার বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমবে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। বাকি জেলাতে আংশিক মেঘলা আকাশ দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে বাড়বে তাপমাত্রা। শুক্রবার ফের বারবে বৃষ্টি ও ঝড়ের পরিমাণ

উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি

উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। কালবৈশাখী এবং শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। শনিবার ঝড় বৃষ্টিতে কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে, স্ই সঙ্গে রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনা। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  ৭০ থেকে ১১০ মিমি বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃষ্টি হতে পারে ২০০ মিলিমিটার পর্যন্ত। দার্জিলিং , জলপাইগুড়ি , কোচবিহার জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা। রয়েছে । ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর ও মালদা জেলাতে।